সময় কলকাতা ডেস্কঃ আঁধার কাটিয়ে নতুন আলোর হদিশ মিলল দীপাবলিতে। দীর্ঘদিন পর দেশে দৈনিক করোনা সংক্রমণ নামল হাজারের নিচে। কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যাও । স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। তবে করোনার নতুন স্ট্রেন নিয়ে চিন্তায় স্বাস্থ্যমন্ত্রক। আক্রান্তের তালিকায় রয়েছে ভারতের একাধিক রাজ্য। পশ্চিমবঙ্গেও আক্রান্তের হদিশ মিলেছে। মহারাষ্ট্রে ১৮ জনের শরীরে এই মারণ ভাইরাসের হদিশ মিলেছে বলে সূত্রের দাবি। দীপাবলির মরশুমে এই ওমিক্রন ব্যাপক আকারে ছড়িয়ে পরতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৮৩০ জন। গতকালের তুলনায় যা সামান্য কম। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ২১ হাজার ৬০৭ জন। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার ০.০৫ শতাংশ। ভারতে এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন মোট ৫ লক্ষ ২৮ হাজার ৯৮১ জন। সুস্থতার হার ৯৮.৭৭ শতাংশ।

দেশের সার্বিক করোনা পরিস্থিতিতে অনেকটাই স্বস্তি মিলেছে। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৯ কোটি ৫৬ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। অন্যদিকে, ফের চিনে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। সে দেশে আতঙ্ক তৈরি করছে করোনার দুটি সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ ও বিএ.৫.১.৭। অতিদ্রুত এই ভ্যারিয়েন্টও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির