Home » বাড়িতেই বানান মনের মতো মিষ্টি দই

বাড়িতেই বানান মনের মতো মিষ্টি দই

সময় কলকাতা ডেস্কঃ মিষ্টি দইয়ের প্রতি প্রেম নেই এমন বাঙালির সংখ্যা খুবই কম। টক দই বানানোর সহজ পদ্ধতি কেনা জানে। কিন্তু মিষ্টি দই? হ্যাঁ একটু জটিল। তবে চলুন দেখে নেওয়া যাক, কীভাবে সঠিক ভাবে মনের মতো স্বাদের তৈরি করা যায় মিষ্টি দই।

মিষ্টি দই তৈরির উপকরণ

• চিনি ১/২ কাপ
• দুধ ১/২ কাপ
• দুধ (পরে যোগ করা হবে) ১.৫ লিটার
• চিনি (পরে যোগ করা হবে) ৩/৪ কাপ
জল- ৪ টেবিল চামচ
• আগের দই- দেড় কাপ
• যে কোন আকারের মাটির হাঁড়ি
• একটি তোয়ালে

পদ্ধতি:

অল্প আঁচে একটি প্যান রাখুন এবং ১/২ কাপ চিনি এবং ৪ টেবিল চামচ জল দিন। যতক্ষণ না ফুটছে, নাড়তে থাকুন। ক্যারামেলাইজড না হওয়া পর্যন্ত নাড়াতে হবে বাদামী হয়ে আসবে।

তারপর একই সঙ্গে ১/২ কাপ দুধ যোগ করে ফুটিয়ে নিন। এখন, ১.৫ লিটার দুধ যোগ করার সময় হয়েছে। ১৫ মিনিটের জন্য অল্প আঁচে ছেড়ে দিন।

যখন দেখবেন দুধ ঘন হতে শুরু করেছে, তখন ৩/৪ কাপ চিনি যোগ করুন। হালকা বাদামি রঙে না হওযা পর্যন্ত ১০ মিনিট নাড়তে থাকুন। আঁচ বন্ধ করুন এবং ঠান্ডা হতে দিন।

একটি পৃথক কাঁচের বাটিতে, ১.৫ কাপ আগের দইয়ের ছাঁচ নিন। এর সঙ্গে, উষ্ণ দুধ যোগ করুন এবং ভাল করে মেশান। শেষে, মিশ্রণটি একটি মাটির পাত্রে স্থানান্তর করুন ও একটি ফয়েল শীট দিয়ে ঢেকে দিন।

তারপর পাত্রটিকে তোয়ালে মধ্যে জড়িয়ে রাখুন। এটি একটি বড় পাত্রের মধ্যে রাখুন এবং ঢাকনা রাখুন। এরপর ২ ঘণ্টার জন্য অল্প আঁচে পাত্রটিকে রাখুন। পরবর্তীকালে হাঁড়িটা বের করে ঠান্ডা হতে দিন। তারপর তৈরি আপনার মিষ্টি দই।

About Post Author