সময় কলকাতা ডেস্ক: মস্তিষ্ককে সতেজ, চাঙ্গা ও স্থির রাখতে প্রয়োজন কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবংভিটামিন এ, সি ও ভিটামিন ই জাতীয় খাবার।
যখন আমরা খুব কাজের চাপে থাকি, তখন আমাদের শরীর থেকেএকপ্রকার হরমোন নিঃসৃত হয়। ফলে মিষ্টি জাতীয় খাবারের প্রতি আগ্রহ তৈরি হয়। এইসময় মিষ্টি বা চকলেট খেলে খুব সহজেই এগুলো রক্তে মিশে যায়। এগুলো রক্তের সুগারের পরিমাণ বাড়িয়ে দেয় এবং শরীরও চাঙ্গা হয়ে ওঠে। কিন্তু তা খুবই ক্ষণস্থায়ী। তাই কিছুক্ষণ পরই আমরা আবার ক্লান্ত, অবসন্ন হয়ে পড়ি। কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো পরিপাক তন্ত্রের সময় নিয়ে হজমের প্রক্রিয়াটি সম্পন্ন করে। এর ফলে রক্তে সুগারের পরিমাণ দীর্ঘ সময় ধরে স্থির থাকে এবং কাজে মনোযোগও ধরে রাখা যায়।

যব, আলু, গম, শস্যকনা, শিম, মটরশুঁটি, ফল ও সবজিতে প্রচুর পরিমাণে কমপ্লেক্স কার্বোহাইড্রেট রয়েছে। তাই এসব খাবার মস্তিষ্কের জন্য খুবই উপকারী। এছাড়া বাদাম, বাদাম তেল, সামুদ্রিক মাছও মস্তিষ্কের জন্য ভালো। এইখাবারগুলো স্ট্রোকের হাত থেকে রক্ষা করে। এ, সি এবং ই ভিটামিনের গুরুত্ব অপরিসীম। এই ভিটামিনগুলো মস্তিষ্কের বিভিন্ন কোষের ক্ষয়রোধ করে,স্নায়ু ও রক্তপ্রবাহী পথের সুরক্ষা করে। শরীরে এই ভিটামিনগুলোর অভাব হলে মানুষ খুবদ্রুত বিচলিত, রাগান্বিত, উত্তেজিত, খিটখিটে, ক্লান্ত এবং অবসাদগ্রস্ত হয়ে পড়ে। এছাড়া ভিটামিন বি মস্তিষ্কের পুরোনো স্নায়ু কোষগুলোকে সুরক্ষা দেয় ও নতুন কোষ উৎপন্ন করতে সাহায্য করে। কমলা, স্ট্রবেরি, কিউই ফলে প্রচুর ভিটামিন সি রয়েছে। গম,শিম, কলিজা এবং কলার মধ্যে আছে প্রচুর পরিমাণ ভিটামিন বি। মিস্টিকুমড়ো, গাজর, পাকা আম ভিটামিন এ সমৃদ্ধ খাবার। তাই আপনার মস্তিষ্ককে সতেজ ও সুরক্ষিত রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় এসব খাবার অবশ্যই রাখুন।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?