সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে কলকাতার মুকুটে জুড়ছে নয়া পালক। চলতি বছরেই শুরু হতে চলেছে জোকা-তারাতলা এবং নিউ গড়িয়া-রুবি যাত্রী পরিষেবা। মেট্রোর তরফে ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএসের ছাড়পত্রের জন্য আবেদন জানানো হয়েছে। তবে তা কবে আসবে সে কথা এখনও জানায়নি।
জোকা ডিপো থেকে তারাতলা অবধি মেট্রোর স্টেশন বিল্ডিং নির্মাণের কাজ শেষ হয়ে গিয়েছে। দীর্ঘ রাস্তার ট্র্যাক বসানোর কাজও শেষ। নিয়ম করে দুই লাইনেই ট্রায়াল রান চলছে এখন। মেট্রো কর্তারা জানাচ্ছেন, এই দুই লাইন দেখে যাওয়ার পর ছাড়পত্র পেতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। ওয়ান লাইন ওয়ান মেট্রো সার্ভিসে এই দুই লাইনে যাত্রী পরিষেবা শুরু হওয়ার কথা।
জোকা-তারাতলা সাড়ে ছ’কিলোমিটার দূরত্বে রয়েছে জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা এই ছ’টি স্টেশন। কলকাতা মেট্রোর লাইন-থ্রি বা জোকা-ধর্মতলা রুটের ১৪ কিলোমিটারের মধ্যে সাড়ে ছ’ কিলোমিটারের রুট ফেজ-ওয়ানে এই ভাবেই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে প্রকল্প নির্মাণের ভারপ্রাপ্ত সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের।

২০০৯ সালে তৎকালীন রাষ্ট্রপতির হাতে জোকা-বিবাদিবাগ মেট্রো লাইনের শিলান্যাস হয়। সেসময় ছত্তিশগড় থেকে কলকাতায় এসে পৌঁছেছিল ইস্পাতের রেল। আরভিএনএল সূত্রে খবর, জোকা ডিপো থেকে মাঝেরহাট পর্যন্ত প্রায় ১০ কিমি লাইন পাতার মতো ইস্পাতও এসে পৌছে গিয়েছিল। কাজও প্রায় শেষ করা গিয়েছিল। কিন্তু, একাধিক জমি সংক্রান্ত জটিলতার জেরে ডেডলাইন পেরিয়ে গেলও বেহালা মেট্রোর পরিষেবা এখনও শুরু করা যায়নি। ২০১৮ সালে মাঝেরহাট সেতু ভেঙে পড়ার ঘটনা কলকাতা মেট্রোর লাইন-থ্রি প্রকল্পকে আরও পিছিয়ে দেয় বলে দাবি আরভিএনএল-এর আধিকারিকদের।


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !