Home » বৃষ্টিকে উপেক্ষা করে দর্শনার্থীদের ভিড় হেলেঞ্চার নবারুণ সংঘে

বৃষ্টিকে উপেক্ষা করে দর্শনার্থীদের ভিড় হেলেঞ্চার নবারুণ সংঘে

সময় কলকাতা ডেস্কঃ বৃষ্টিকে উপেক্ষা করে আলোর উৎসবে মেতেছে বাঙালি। জেলার পুজোগুলির সঙ্গে টক্কর দিতে কোন অংশে কম নেই উত্তর ২৪ পরগণার হেলেঞ্চা । ৪৪ তম বর্ষে পৌঁছেও পুজোই নিজেদের সেরাটুকু দিতে কোন ভাবে পিছপা হয় না নবারুণ সংঘ।

এবারে হেলেঞ্চার নবারুণ সংঘের কালীপুজোর মন্ডপ সজ্জায় উঠে এসেছে জাপানের বৌদ্ধ মন্দির । জাপানে পাহাড়ের ধারে কাঠের তৈরি এই বৌদ্ধ মন্দিরটির অবস্থান। এখানে দেবতার উদ্দেশ্যে আঙুর ও মদ নিবেদন করা হয়। টোকিও থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে ডাইজেনজি ইয়ামানাশি অঞ্চলে অবস্থিত মন্দিরটি। মাউন্ট ফুজির বাড়ি হিসেবেও বিখ্যাত এই মন্দিরটি। জাপানের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হয়েছে এই মণ্ডপ । রয়েছে ছোট ছোট কারুকার্য যা দেখার মত। মন্ডপের ভেতরের কারুকার্য দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বৌদ্ধ স্থাপত্যকে। এবারে মণ্ডপের পাশাপাশি নবারুণ সংঘের পুজোর বিশেষ আকর্ষণ তাদের আলোকসজ্জা।

শিল্পীদের অক্লান্ত পরিশ্রমে স্টোন এবং কাঠের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে এই সুদৃশ্য মন্ডপ। বৌদ্ধ স্থাপত্য ফুটে উঠেছে কারুকার্যে। দর্শনার্থীদের জন্য সব ধরনের সুবিধা ও নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে। উত্তর ২৪ পরগনার হেলেঞ্চা র নবারুণ সংঘের কালীপুজোর মণ্ডপ জাপানের বৌদ্ধ মন্দিরে মণ্ডপসজ্জার পাশাপাশি,প্রতিমা এবং আলোকসজ্জাতেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। অপূর্ব সুন্দর এই মন্দিরের নকশায় জাপানি সংস্কৃতির প্রভাব স্পষ্ট। মন্দিরে সবাই বিরাজ করে অদম্য শান্তি। মণ্ডপে প্রবেশের পর দর্শনার্থীর মন শান্ত হয়ে যাবে, এমন সুন্দর পরিবেশ চারপাশে।

About Post Author