সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। শেষ হল ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেসের’ শ্যুটিং। সূত্রের খবরশনিবার বিকেল পাঁচটা নাগাদ ঝুলন গোস্বামীর বায়োপিকের শ্যুটিং শেষ হয়েছে। এদিনই ইনস্টাগ্রামে কলকাতার এই ছোট্ট সফরের নানা ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। এদিন তিলোত্তমার সেরা খাবারের ছবি,বেলুড়ের গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকার ছবিও আপলোড করেছেন বিরাট-পত্নী। এর পাশাপাশি ভামিকাকে কোলে নিয়ে কালীঘাট মন্দির দর্শনের ছবিও আপলোড করেছেন তিনি। এই ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে অনুষ্কা শর্মাকে। ছবিটির পরিচালনা দায়িত্বে রয়েছেন প্রসিত রায়।
২০১৮ সালে ‘জিরো’ সিনেমায় শেষ দেখা গিয়েছিল অনুষ্কাকে। তারপর থেকে অভিনেত্রী হিসেবে তাঁকে বড়পর্দায় আর দেখা যায়নি। রবিবার সাদা পোশাকে বিমানবন্দরে দেখা যায় অনুষ্কাকে। মুখে ছিল কালো মাস্ক। বিনা মেকআপেই শহরে পা রাখেন অভিনেত্রী।
এর আগে ইংল্যান্ডে ছবির শুটিং-এর সময় অনুষ্কা শর্মা সোশ্যাল মিডিয়ায় ঝুলন গোস্বামীর একটি ছবি শেয়ার করে তার নিচে লেখেন, প্রেরণা, আদর্শ, একজন লেজেন্ড। ইতিহাসে তোমার নাম থেকে যাবে। মেয়েদের ক্রিকেটকে বদলে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। সূত্রের খবর, ঝুলনের বায়োপিক সিনেমা হলে নয়, ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে। অনুষ্কা শর্মার প্রোডাকশন হাউজের ব্যানারে তৈরি হচ্ছে এই সিনেমাটি। দেশের বিভিন্ন জায়গায় শুটিংয়ের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই নদিয়ায় এবং কলকাতাতেও এই ছবির শুটিং হওয়ার কথা রয়েছে। জানা গিয়েছে,চাকদহ থেকে ঝুলনের যে জার্নি শুরু হয়েছিল, এই সিনেমায় তা-ই তুলে ধরা হবে। চাকদহ স্টেশন, খেলার মাঠ সহ বেশ কিছু জায়গাতেই শুটিং করবেন অনুষ্কা শর্মা। ইতিমধ্যেই ব্রিটেনে সিনেমার শুটিং হয়ে গিয়েছে।
সূত্রের খবর, ২০২৩ সালে জানুয়ারি মাসেই মুক্তি পেতে পারে ‘চাকদহ এক্সপ্রেস’। যদিও নির্মাতাদের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও দিনক্ষণ ঘোষণা করা হয়নি। ঝুলন গোস্বামী নিজেও এই ব্যাপারে কিছু বলতে নারাজ।
শেষ হল ‘চাকদা এক্সপ্রেসের’ শ্যুটিং


More Stories
প্রয়াত অভিনেতা তমাল রায়চৌধুরী
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?