সময় কলকাতা ডেস্কঃ ব্যাংককে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। সোমবার সেই মামলাই প্রত্যাহার করে নেন তিনি। তাঁর আইনজীবী জানান, বিচারপতি রাজশেখর মান্থা মেনকা গম্ভীরকে নতুন করে আবেদন করার অনুমতি দিয়েছেন।
উল্লেখ্য, কিছুদিন আগেই বিদেশ যাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। জানা গিয়েছে,মায়ের অসুস্থতার কারণেই ব্যাংকক যেতে চেয়েছিলেন মেনকা। কলকাতা হাইকোর্ট মেনকা গম্ভীরের এই আবেদন মঞ্জুরও করেছিল। অক্টোবরের ১৯ তারিখ এই মর্মে শুনানির সম্ভাবনাও ছিল। সেসময় আদালতে দায়ের করা এই মামলা নিয়েই তীব্র আপত্তি জানিয়েছিলেন ইডি আধিকারিকরা।
এর আগে গত ১০ সেপ্টেম্বর ব্যাংকক যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে মেনকা গম্ভীরকে আটকানো হয় বলেই অভিযোগ। তাঁকে আড়াই ঘণ্টা বিমানবন্দরেই বসিয়ে রেখে শেষ পর্যন্ত বিমানবন্দর থেকে ফেরানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে। এই ঘটনায় হাইকোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও দায়ের হয়। সেই মামলার শুনানিতে ইডির আইনজীবী জানান,‘যদি মেনকা গম্ভীরকে বিমান বন্দরে আটক করা হয়ে থাকে, তাহলে তা ঠিক হয়নি। তবে এটা ইচ্ছাকৃত নয়।”

প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে ইডির নজরে ছিল অভিষেকের স্ত্রী ও শ্যালিকার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন। সেই কারণেই অভিষেকপত্নী রুজিরা ও শ্যালিকা মেনকা গম্ভীরেকে একাধিকবার তলব করা হয়েছিল। এর আগেও নোটিসে রাত ১২.৩০ ইডি দপ্তরে মেনকা গম্ভীরকে হাজিরা দেওয়ার কথা বলা হয়। তিনিও মাঝরাতেই গিয়েছিলেন হাজিরা দিতে। কিন্তু গিয়ে দেখেন ইডি অফিসে তালা ঝুলছে। পরে ইডি জানায় নোটিসে পিএম লিখতে গিয়ে ভুল করে এএম লেখা হয়েছিল। পরে নিজেদের ভুল স্বীকার করে ফের তাঁকে দুপুরে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর সন্ধ্যাবেলায় তিনি ইডি অফিস থেকে বেরিয়ে হাইকোর্টে ইডির বিরুদ্ধে মামলা দায়ের করেন মেনকা। সেই মামলারই শুনানি চলছিল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি