Home » প্রয়াত অভিনেত্রী সোনালি চক্রবর্তী

প্রয়াত অভিনেত্রী সোনালি চক্রবর্তী

সময় কলকাতা ডেস্কঃ ফের শোকের ছায়া বিনোদন জগতে। প্রয়াত টলিউড অভিনেতা শংকর চক্রবর্তীর স্ত্রী অভিনেত্রী সোনালি চক্রবর্তী। সূত্রের খবর,দীর্ঘ দিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। গত দুই দিন ধরে অভিনেত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোর চারটে নাগাদ সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় অভিনেত্রী সোনালী চক্রবর্তী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৯ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়।

বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়াতে শেষ কাজ করেছেন তিনি। এই ধারাবাহিকে সোলাঙ্কির জেঠিমার চরিত্রে অভিনয় করতেন সোনালি চক্রবর্তী। তবে শারীরিক অসুস্থতার কারণেই খুব বেশিদিন শ্যুটিং করতে পারেননি। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। এদিন অভিনেতা শঙ্কর চক্রবর্তী নিজেই স্ত্রী সোনালি চক্রবর্তীর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেন।

About Post Author