Home » করোনা গ্রাফে স্বস্তি

করোনা গ্রাফে স্বস্তি

সময় কলকাতা ডেস্কঃ দৈনিক করোনা সংক্রমণের পাশাপাশি কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। তবে চিন্তা বাড়াচ্ছে পজিটিভিটি রেট। পাশাপাশি করোনার নতুন স্ট্রেন নিয়েও চিন্তায় স্বাস্থ্যমন্ত্রক। আক্রান্তের তালিকায় রয়েছে ভারতের একাধিক রাজ্য। পশ্চিমবঙ্গেও মিলেছে আক্রান্তের হদিশ। মহারাষ্ট্রে এই মারণ ভাইরাসের হদিশ মিলেছে বলে সূত্রের দাবি। এই ওমিক্রন ব্যাপক আকারে ছড়িয়ে পরতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত সামান্য কম। দেশের মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৫৩ লক্ষ ৫৯২। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৯ হাজার ২৪ জন। দেশজুড়ে বাড়ছে সুস্থতার হার। সুস্থতার হার ৯৮.৯৫ শতাংশ।সার্বিকভাবে রাজ্যের করোনা পরিসংখ্যানও বেশ স্বস্তিদায়ক।

দেশের সার্বিক করোনা পরিস্থিতিতে অনেকটাই স্বস্তি মিলেছে। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৯ কোটি ৬২ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান।

About Post Author