Home » ‘দুয়ারে সরকার’ ক্যাম্প নিয়ে সক্রিয় প্রশাসন

‘দুয়ারে সরকার’ ক্যাম্প নিয়ে সক্রিয় প্রশাসন

সময় কলকাতা ডেস্কঃ মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। এই ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের আশপাশে কেউ যেন সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলতে না পারে, তার জন্য সক্রিয় প্রশাসন। সে ব্যাপারে জেলা প্রশাসনগুলির কাছে কড়া নির্দেশিকা পাঠিয়েছে রাজ্য সরকার। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, কেউ যদি সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলে তাহলে প্রশাসনকে তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে পুলিশে এফআইআর দায়ের করে অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আগে এটাই সম্ভত শেষ ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। অনেকের মতে, ভোটের আগে কোনও রকম দুর্নীতির অভিযোগ চায় না নবান্ন।

‘দুয়ারে সরকার’ ক্যাম্প নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক প্রচারও শুরু হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে ফের মানুষের দুয়ারে পরিষেবা নিয়ে হাজির হচ্ছে সরকার। এবার রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার ‘প্রকল্প চালু নিয়ে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কটাক্ষের সুরে তিনি জানান, ‘না তো সরকার আছে, না প্রকল্প আছে, না টাকা আছে। এমনকী, কর্মচারীও নেই। নতুন নিয়োগ নেই। সরকার ডামাডোলে চলছে।’

ফের দুয়ারে সরকার প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কটাক্ষের সুরে তিনি জানান, “পশ্চিমবঙ্গ দেউলিয়া। একুশের বিধানসভা নির্বাচনের আগে দুয়ারে সরকার চালু হয়েছিল। মানুষ বিভ্রান্ত হয়ে ভোটও দিয়েছে। এবার পঞ্চায়েত নির্বাচনের বাজনা যখন বাজতে চলছে, আবার একটি ধাপ্পাবাজি পশ্চিমবঙ্গে হতে চলেছে।

About Post Author