Home » ওজন কমাতে খান প্রোটিন স্যালাড

ওজন কমাতে খান প্রোটিন স্যালাড

সময় কলকাতা ডেস্ক: প্রোটিন স্যালাড হল ওজন কমানোর জন্য উপকারী খাবার। কিভাবে বানাবেন দেখে নিন,

উপকরণ

১০০ গ্রাম পনির

১টি গাজর কাটা

অর্ধেক ক্যাপসিকাম

১টি সেদ্ধ আলু

মটরশুঁটি

ব্রকলি টুকরো

১টি শসা

১ টমেটো স্লাইস

১ কাপ স্প্রাউট

১বাটি পছন্দের ফল

পদ্ধতি

প্রথমে মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম, ব্রকলি বা পছন্দের সবজিগুলো হালকা সেদ্ধ করে নিন। এবার নন স্টিক প্যানে পনির হালকা ভেজে নিন। এবার একটি বড় মিক্সিং বাটিতে সেদ্ধ সবজি, স্প্রাউট, কিউব করে কাটা পনির এবং পছন্দের ফল, গোল মরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, ১ চা চামচ অলিভ অয়েল, ১ চা চামচ রেঞ্চ,১ চা চামচ মিনোস, আধ চা চামচ চিলি সস এবং ১ টেবিল চামচ মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি প্রোটিন স্যালাড। যা আপনাকে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে ‌।

About Post Author