সময় কলকাতা ডেস্ক: ভাদু শেখ খুনে অন্যতম মূল অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। মঙ্গলবার গভীররাতে পলাশ শেখকে বগটুই গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজে পলাশকে দেখতে পাওয়া যায় ভাদু শেখকে লক্ষ্য করে বোমা ছুড়তে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন পলাশ। মঙ্গলবার বগটুই গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে বুধবার রামপুরহাট মহকুমাকে আদালতে তোলা হয়।
ভাদু শেখকে খুনের ঘটনায় এর আগে গ্রেফতার হন অন্যতম প্রধান অভিযুক্ত সোনা শেখ। তাঁকে সিউড়ি থেকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দারা। ভাদু শেখকে বোমা মেরে ও গুলি করে খুন করার অভিযোগ ওঠে সোনার বিরুদ্ধে। এরপর এই ঘটনায় গ্রেফতার হলেন অপর অভিযুক্ত পলাশ শেখ। উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটেও নাম ছিল পলাশের।

প্রসঙ্গত, ২১ মার্চ রাতে বীরভূমের রামপুরহাটের বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। এই ঘটনায় ১০ জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়। আগেই হানিফ শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। ২১ মার্চ সন্ধ্যায় রামপুরহাটের বগটুই মোড়ে আড্ডা দিচ্ছিলেন ভাদু শেখ ।ওই সময়ই পিছন থেকে বোমা মেরে খুন করা হয় তাঁকে। ভাদুর মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে বগটুই গ্রাম ৷ ভাদু খুনের কয়েক ঘণ্টার মধ্যেই ঘটে বগটুই গণহত্যা। আগুন লাগিয়ে দেওয়া সোনা শেখের বাড়িতে । অগ্নিদগ্ধ হয়ে প্রাণ যায় ১০ জনের।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি