Home » উচ্চ রক্তচাপের সমস্যা? ভুলেও এই খাবার খাবেন না

উচ্চ রক্তচাপের সমস্যা? ভুলেও এই খাবার খাবেন না

সময় কলকাতা ডেস্কঃ উচ্চ রক্তচাপের প্রবণতা যেকোনো বয়সী মানুষের মধ্যেই দেখা দিতে পারে। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অতিরিক্ত ওজন, সঠিক খাদ্যাভ্যাসের অভাবে অনেকেই খুব অল্প বয়সে উচ্চ রক্তচাপজনিত রোগে আক্রান্ত হন। উচ্চ রক্তচাপ হলে খাবারের নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। কেননা এর থেকেই ডায়াবেটিস, কিডনি রোগ এবং হৃদরোগের মতো মারাত্মক রোগও হতে পারে। জেনে নিন উচ্চ রক্তচাপের সমস্যায় কোন খাবারগুলো ভুলেও খাবেন না-

ডিমের কুসুম

ডিমের কুসুম খেলে রক্তচাপ বৃদ্ধি পায় সেই সাথে বেড়ে যায় হৃদরোগের ঝুঁকিও। তাছাড়া ডিমের কুসুম মানুষের শরীরের কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

চিনিযুক্ত খাবার

অতিরিক্ত চিনি বা মিষ্টিজাতীয় খাবার আমাদের শরীরে মেদ জমতে সাহায্য করে। এর ফলে ওজন বৃদ্ধি পেয়ে শরীর মোটা হয়ে যায়। অনেকেই আছেন যারা অতিরিক্ত ওজনের কারণে উচ্চ রক্তচাপের মতো রোগে আক্রান্ত হয়েছেন। তাছাড়া অতিরিক্ত চিনিযুক্ত খাবার খেলে রক্তচাপ বেড়ে যায়।

লবণ

উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে লবণ থেকে দূরে থাকতে হবে। কারণ শরীরে মাত্রাতিরিক্ত সোডিয়াম জমলে উচ্চ রক্তচাপ দেখা দেয়। তাই যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য লবণ খুবই ক্ষতিকর। এক্ষেত্রে খুবই সীমিত পরিমাণ লবণ দিয়ে খাবার তৈরি করে খাবেন। বাড়তি লবণ নিয়ে খাবার খাওয়ার অভ্যাস দূর করতে হবে।

কফি

যাদের উচ্চরক্তচাপের সমস্যা আছে তাদের জন্য কফি খুবই ঝুঁকিপূর্ণ। কেননা কফিতে রয়েছে ক্যাফেইন। যা রক্তনালীকে সরু করে দেয়। তাই উচ্চ রক্তচাপ থাকলে কফি ও অতিরিক্ত চা পানের অভ্যাস বাদ দিয়ে প্রতিদিন এক কাপ করে গ্রিন টি পান করুন।

ফাস্ট ফুড

প্যাকেটজাত এবং প্রসেসড ফুডগুলোর মধ্যেই সবথেকে বেশি উচ্চ রক্তচাপ সৃষ্টিকারক উপাদান থাকে। এই ফাস্ট ফুড এবং বেকারি খাবারে প্রচুর পরিমাণে সোডিয়াম, প্রিজারবেটিভ, বিষাক্ত রঙ, এবং ক্ষতিকারক চর্বি ডালডা ব্যাবহার করা হয়। এইসব উপাদানই উচ্চ রক্তচাপের রোগীর জন্য ক্ষতিকর।

About Post Author