Home » অনুব্রত ঘনিষ্ঠ রাজীব ভট্টাচার্যকে তলব ইডির

অনুব্রত ঘনিষ্ঠ রাজীব ভট্টাচার্যকে তলব ইডির

সময় কলকাতা ডেস্ক: বৃহস্পতিবার অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে তলব করেছে ইডি। বুধবার ইডি দপ্তরে সুকন্যা হাজির হলেও হাজিরা দেননি মণীশ কোঠারি। প্রায় আটঘণ্টা জেরার পর বুধবার সওয়া ছ’টা নাগাদ ইডি দপ্তর থেকে বের হন অনুব্রতকন্যা সুকন্যা মণ্ডল।

সূত্র মারফত জানা গিয়েছে, এদিন জেরায় বেশিরভাগ প্রশ্নেরই কোনও উত্তর দিতে পারেননি সুকন্যা। অনুব্রতর দেহরক্ষী সায়গলের মুখোমুখি বসিয়েও জেরা করা হয় সুকন্যাকে।

অনুব্রতর বিরুদ্ধে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে, তাতে উল্লেখ রয়েছে, ২০১৩-২০২২ সালের এখনও পর্যন্ত অনুব্রত ও তাঁর পরিবার সম্পত্তি কিনেছে প্রায় ১০ কোটি টাকার। সূত্রের খবর, এই ১০ কোটি আসলে হল দলিল মূল্য। বাজার মূল্য বা প্রকৃত মূল্য এর কয়েকগুণ বলেই ধারণা তদন্তকারী অফিসারদের। চার্জশিট বলছে, অনুব্রতর পরিবার এই ন’বছরের মধ্যে সবচেয়ে বেশি সম্পত্তি কিনেছিল ২০১৪ সালে। ওই বছর অনুব্রত, তাঁর প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল ও মেয়ে সুকন্যার নামে সাড়ে চার কোটি টাকার বেশি সম্পত্তি কেনা হয়েছিল। অনুব্রতর নামে ৮টি জমির নথি পেয়েছে সিবিআই। মণ্ডল পরিবারের প্রত্যেকটি আয়ের উৎস খতিয়ে দেখতে সুকন‌্যা ও পরিবারের সঙ্গে যুক্ত আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারীরা।

এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরার নির্দেশ এড়িয়েছিলেন সুকন্যা। ২৭ নভেম্বরের হাজিরাও এড়িয়েছিলেন তিনি।

About Post Author