সময় কলকাতা ডেস্ক: বুধবারের পর বৃহস্পতিবারও সকালেই দিল্লিতে এপিজে আবদুল কালাম রোডে তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেন সুকন্যা। সকাল সাড়ে দশটা নাগাদ ইডি দফতরে পৌঁছন তিনি।

সূত্রের খবর, ফের অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে সুকন্যাকে জেরা করতে পারেন তদন্তকারীরা। বুধবারের মতো বৃহস্পতিবারও দু’দফায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে সুকন্যা মণ্ডলকে। বুধবার প্রায় আট ঘণ্টা জেরার পর সওয়া ছ’টা নাগাদ ইডি দপ্তর থেকে বের হন সুকন্যা মণ্ডল।
সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার জেরায় বেশিরভাগ প্রশ্নেরই কোনও উত্তর দিতে পারেননি সুকন্যা। অনুব্রতর দেহরক্ষী সায়গলের মুখোমুখি বসিয়েও জেরা করা হয় সুকন্যাকে। জানা গিয়েছে, বৃহস্পতিবার অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে তলব করেছে ইডি। বুধবার ইডি দপ্তরে সুকন্যা হাজির হলেও হাজিরা দেননি মণীশ কোঠারি।

প্রসঙ্গত, অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য । আয় বৃদ্ধি নিয়ে সিবিআই নথি চেয়ে পাঠিয়েছে। একজন প্রাথমিক স্কুলের শিক্ষিকার কীভাবে আয় বৃদ্ধি হল,তা জানতে সুকন্যা মণ্ডলকে তলব ইডির। এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরার নির্দেশ এড়িয়েছিলেন সুকন্যা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি