সময় কলকাতা ডেস্ক: প্রায় সাড়ে ১২ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরিয়ে আসেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল। বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে যান তাপস। রাত ১২টার নাগাদ তিনি ইডি দফতর থেকে বের হন।

সেই সময় তিনি বলেন, ‘যা বলার ইডিকে সব বলেছি। সব হিসাব মিলিয়ে দিয়েছি।’ ডিএলএড কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের কাছ থেকে অফলাইনে ভর্তির জন্য প্রায় ২১ কোটি টাকা নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তাপস।
বৃহস্পতিবারও সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিতে আসেন তিনি। দফতরে ঢোকার মুখে তাপস মণ্ডল বলেন, “মানিকবাবু নয়, আমার অফিস থেকে টাকা পাঠানো হত পর্ষদে।” এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যই নিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি। তবে তাঁর উপর কোনও চাপ ছিল না বলেও জানান তাপস মণ্ডল। টাকা পর্ষদে যেত, মানিক ভট্টাচার্য নিতেন কিনা, তা তিনি বলতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন।

প্রাথমিক শিক্ষা পর্ষদের ২১ কোটি টাকার হিসেবে মিলছে না বলেও দাবি করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সেই মামলায় এই নিয়ে পরপর দু’দিন তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে ইডি। এ বিষয়ে ফের তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি