Home » সামান্য কমল দৈনিক সংক্রমণ

সামান্য কমল দৈনিক সংক্রমণ

সময় কলকাতা ডেস্কঃ দেশ থেকে কিছুতেই বিদায় নিচ্ছে না মারণ ভাইরাস। দৈনিক সংক্রমনের সংখ্যা হাজারের নিচে নেমে গেলেও ফের ঊর্ধ্বমুখী সংক্রমণের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা। কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। সব মিলিয়ে পরিস্থিতি ফের উদ্বেগজনক বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।মহারাষ্ট্রের পরিস্থিতি সবচেয়ে খারাপ। অন্যান্য রাজ্যের তুলনায় এখানে সংক্রমণ বেশি। এছাড়া বাংলা-সহ বাকি রাজ্যগুলিতে মোটের উপর নিয়ন্ত্রণে সংক্রমণের মাত্রা।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১০৮২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত দেশের মোট করোনা রোগীর সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৫৯ হাজার ৪৪৭। একদিনে ৭ জনের মৃত্যু হওয়ায় এখনও পর্যন্ত প্রাণহানির সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৪৮৬। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১৫,২০০। যা আগে ছিল ১৫,৭৫০। সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ।

টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৯ কোটি ৬৯ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান।

 

 

 

 

 

About Post Author