সময় কলকাতা ডেস্ক: অনুব্রত মণ্ডলের কোটি টাকার লটারি নিয়ে ধন্ধে তদন্তকারী আধিকারিকরা। তিনি কি সত্যিই কোটি টাকা জিতে ছিলেন নাকি এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে।সেই সংক্রান্ত তথ্যের খোঁজে শুক্রবার বীরভূমের বোলপুরে লটারির দোকানে যান সিবিআই আধিকারিকরা।

সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে হাজিরা দেন সেই লটারি বিক্রেতা। যিনি জানান,তিনি কাকে লটারি বিক্রি করেছেন তা মনে নেই। তবে তিনি অনুব্রত মণ্ডলকে কোনও লটারির টিকিট বিক্রি করেননি বলে স্পষ্ট জানিয়ে দেন।
চলতি বছরের জানুয়রি মাসেই ডিয়ার লটারির ওয়েব সাইটের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। যেখানে বলা হয় মাত্র ছয় টাকায় ডিয়ার লটারিতে অনুব্রত মণ্ডল এক কোটি টাকা পেয়েছে। এরপরেই প্রশ্ন ওঠে যে,অনুব্রত মণ্ডল কি সত্যিই লটারি কেটেছিলেন? এই ঘটনাকে কেন্দ্র করেই শুরুও হয়েছিল রাজনৈতিক তরজা। যদিও সেসময় অনুব্রত মণ্ডল জানিয়েছিলেন, ‘কোনোদিনই তাঁর লটারি কেনার নেশা ছিল না। তবে তাঁর গাড়ি চালক ও নিরাপত্তা রক্ষীরা প্রায়ই লটারি কিনতেন।’

সূত্র মারফত জানা গিয়েছে, বোলপুরের একটি এজেন্সি থেকে অনুব্রত মণ্ডলের নামে লটারির টিকিট কেনা হয়েছিল। সেই এজেন্সির মালিক শেখ রাহুল। গাঙ্গুলি এজেন্সি থেকে ভাঙানো হয়েছিল ওই লটারি। ওই এজেন্সির মালিক বাপি গঙ্গোপাধ্যায়কেও জেরা করেন তদন্তকারীরা।


More Stories
‘দিল্লি কা লাড্ডু’ খেয়ে গাছের মগডালে : আহমেদ আনসারীর আশ্চর্য কাহিনী
বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর
বাঙালিদের ভন্ড বলার অভিযোগে বাগেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের