Home » রেকর্ড সংখ্যক পরীক্ষার্থীর আবেদন প্রাথমিকে

রেকর্ড সংখ্যক পরীক্ষার্থীর আবেদন প্রাথমিকে

সময় কলকাতা ডেস্ক: এবারে প্রাথমিকের টেটে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থীর আবেদন। এবার পরীক্ষা দিতে চলেছে প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী। এবারের মোট আবেদনকারীর সংখ্যা ৬ লক্ষ ৯০ হাজার। রাজ্যজুড়ে এত সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা ১১ ডিসেম্বর কীভাবে নেওয়া সম্ভব? তা নিয়ে শীঘ্রই নবান্নের সঙ্গে বৈঠকে বসতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

দীর্ঘদিন প্রাথমিকের টেট না হওয়া, ডি এল এডের পাশাপাশি বিএড প্রশিক্ষিতরাও প্রাথমিকের টেট দেওয়ার সুযোগ পাওয়া কারণগুলির জন্যই রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী এবার পরীক্ষা দিতে চলেছে। ২০১৭র টেট-এর আবেদনকারী সংখ্যার তুলনায় কয়েক গুণ বেড়েছে এই সংখ্যা। ২০১৭-এর টেটের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিকের টেট দিয়েছিল প্রায় ১ লক্ষ ৯০ হাজার।

রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত। আড়াই ঘণ্টার পরীক্ষাটি মোট ১৫০ নম্বরে হবে। বৃহস্পতিবার অনলাইন আবেদনের শেষদিন। তার আগেই বিজ্ঞপ্তি জারি করে এই যোগ্যতামান জানিয়ে দিল পর্ষদ। এই পরীক্ষার মাধ্যমে প্রাথমিকের ১১ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে বলে ঘোষণা করেছে পর্ষদ।

About Post Author