Home » নতুন স্বাদের মুচমুচে পুঁই চিংড়ির পকোড়া

নতুন স্বাদের মুচমুচে পুঁই চিংড়ির পকোড়া

সময় কলকাতা ডেস্ক: সন্ধ্যাবেলা হলেই মুখরোচক কিছু খেতে সবারই মন চায়। তাই আজ মন ও পেটকে তৃপ্ত করতে বানিয়ে ফেলুন নতুন স্বাদের মুচমুচে পুঁই চিংড়ির পকোড়া।

উপকরণ

• সরিষার তেল

• চিংড়ি

• লবণ

• হলুদ

• পুঁইশাকের বড় বড় পাতা (ভাপিয়ে নেওয়া) ২০-২৫টি

• কাঁচা মরিচ কুচি ৪টি

• কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ

• ময়দা ২ টেবিল চামচ

• চালের গুঁড়া আধা কাপ

• জল ১ কাপ

• শুকনা মরিচ ভাঙা ১ চা-চামচ

• লেবুর রস দেড় টেবিল চামচ

• পেঁয়াজ টুকরা (বড়) ১টি

• পোস্তদানা সিকি কাপ

পদ্ধতি

চিংড়িমাছ নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে উঠিয়ে রাখতে হবে। তারপর ওই ভাজা চিংড়িমাছ পাটায় মিহি করে বেটে নিতে হবে।

ফ্রাইপ্যানে দুই টেবিল চামচ সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। বাদামি রং হয়ে এলে বাটা চিংড়ি মাছ, লবণ, কাঁচা মরিচ কুচি দিয়ে নেড়ে আধা টেবিল চামচ লেবুর রস দিয়ে ভাজুন।

আধা কাপ জলে চালের গুঁড়ো ২-৩ ঘণ্টা আগে থেকেই ভিজিয়ে রাখতে হবে। একটি প্লেটে পোস্তদানা ছড়িয়ে রাখতে হবে। চালের গুঁড়ার সঙ্গে ময়দা, কর্নফ্লাওয়ার, স্বাদ মত লবণ, এক টেবিল চামচ লেবুর রস ও মরিচ দিয়ে ভালো করে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করতে হবে। একেকটি পুঁইপাতায় সামান্য চিংড়ি পেস্টের পুর ভরে তা চার ভাঁজ করে মুড়িয়ে নিন।

অন্যদিকে ফ্রাইপ্যানে সরষের তেল গরম করে পুরভরা পাতা মিশ্রণে চুবিয়ে পোস্তাদানায় গড়িয়ে ডুবো তেলে ভেজে নিন। ব্যাস তৈরি পুঁই চিংড়ির পকোড়া।

About Post Author