সময় কলকাতা ডেস্ক: চিকেন বার্বিকিউ তো অনেক খেয়েছেন এবার খেয়ে দেখুন মুখরোচক চিংড়ি বার্বিকিউ।
উপকরণ
বড় মাপের চিংড়ি
আদা বাটা,
রসুন বাটা,
হলুদ
মরিচ গুঁড়ো,
সয়া সস,
বার-বি-কিউ সস,
লবণ- স্বাদমতো,
তেল
পদ্ধতি
প্রথমে ভালোভাবে চিংড়ি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে সব উপাদান দিয়ে মশলা মাখিয়ে রেখে দিন। এবার প্যানে তেল গরম করে এক এক করে মেরিনেট করা চিংড়িগুলো অল্প আঁচে ভেজে নিন।

চিংড়িগুলো ভাজা ভাজা হয়ে আসলে হালকা করে উপর দিয়ে বার-বি-কিউ সস দিয়ে একটু নেড়ে নিয়ে ঢেকে রাখুন। অল্প আঁচে কিছুক্ষণ পর নামিয়ে ফেলুন গরম গরম বার বি কিউ চিংড়ি। এবার সসের সাথে পরিবেশন করুন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার