সময় কলকাতা ডেস্ক: একসঙ্গে চাকরি গিয়েছে সাড়ে সাত হাজার কর্মীর। টুইটার কেনার পরই এলন মাস্ক ইঙ্গিত দিয়েছিলেন বিপুল পরিমাণ কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটবে সংস্থা। বাস্তবে হলও তাই। তবে, এলন মাস্কের এই সিদ্ধান্তের কারণে চাকরি হারানো কর্মীদের কাছে ক্ষমা চেয়ে নিলেন টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি।

শনিবার চাকরি হারানো কর্মীদের কাছে ক্ষমা চেয়ে টুইট করে জ্যাক ডরসি লেখেন, ‘টুইটারের সবকর্মীরাই অত্যন্ত কর্মদক্ষ। কঠিন সময়ের মধ্যেও তাঁরা ঠিক পথ খুঁজে বের করবেন। আমি জানি যে বর্তমান পরিস্থিতির জন্য অনেকেই আমার ওপর হতাশ। সকলের এই পরিস্থিতির জন্য আমি দায়বদ্ধ। আমি খুব তাড়াতাড়ি কোম্পানির আয়তন বাড়িয়ে ফেলেছি। আমি ক্ষমাপ্রার্থী।’ আরও একটি টুইট করেন তিনি। সেখানে টুইটারের কর্মীদের কাছে কৃতজ্ঞতাও জানান।

উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান এলন। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। তারপরেই শুরু হয় আইনি লড়াই। এলন মাস্কের বিরুদ্ধে মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতে যান মাস্কও। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে, আগের দামেই টুইটার কিনে নেন এলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক