সময় কলকাতা ডেস্কঃ আজ ৭ নভেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩১১ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৬৬৫ – বৃটেনের সরকারী প্রকাশনা দ্যা লন্ডন গেজেট প্রথম প্রকাশিত হয়।
১৯২৪ – রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে উপস্থিত হন।
১৯৯৬ – ভারতের অন্ধ্র প্রদেশে সাইক্লোনে আড়াই হাজার লোকের প্রাণহানি ঘটে।
২০২০ – বিশ্বের প্রথম ৬জি উপগ্ৰহ উৎক্ষেপণ করে চীন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৫৮ – বিপিন চন্দ্র পাল, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৮৮ – স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন, ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় পদার্থ বিজ্ঞানীর জন্মদিন আজ।
১৯৫৪ – কমল হাসান, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা এদিন জন্মান।
১৯৭১- বিশিষ্ট ভারতীয় বাঙালি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর জন্মদিন আজ।
১৯৭৯ – রাইমা সেন, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৮১ – ভারতীয় ছবির নায়িকা, যিনি প্রকৃতরুপে তেলুগু, তামিল ছবিতে কাজ করেন অনুষ্কা শেট্টির জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৬২ – বাহাদুর শাহ জাফর, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট আজকের দিনে প্রয়াত হন।
১৯২৩ – বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক অশ্বিনীকুমার দত্ত-র প্রয়াণ দিবস আজ।
১৯৭৫ – খালেদ মোশাররফ, বাংলাদেশী মুক্তিযোদ্ধা, ও প্রধান সামরিক আইন প্রশাসক এদিন প্রয়াত হন।
২০১৯ – বাঙালি কবি,লেখিকা এবং শিক্ষাবিদ নবনীতা দেবসেন আজকের দিনে প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি