Home » প্রাথমিক টেটের প্রশ্নপত্রে থাকছে বিশেষ নিরাপত্তা

প্রাথমিক টেটের প্রশ্নপত্রে থাকছে বিশেষ নিরাপত্তা

সময় কলকাতা ডেস্ক: এবার প্রাথমিক টেট পরীক্ষার প্রশ্নপত্রে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করছে পর্ষদ । আগামী ১১ ই ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষা। আর সেই পরীক্ষাকে কেন্দ্র করে যাতে কোন প্রশ্ন বা অভিযোগ না ওঠে তার জন্য বিশেষভাবে সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার জন্যই এই নতুন পদক্ষেপ নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

জানা যাচ্ছে, এবার প্রশ্নপত্রের নিরাপত্তা যাতে কোনোভাবে ক্ষুন্ন না হয় সেদিকে নজর দিতে প্রত্যেক পরীক্ষার্থী পিছু প্রশ্নপত্র তৈরি করছে পর্ষদ। অর্থাৎ পরীক্ষার্থীরাই প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে খুলবেন। তার আগে ওই প্রশ্নপত্র খোলার সুযোগ থাকবে না অন্য কারও। এর জন্য প্রত্যেক পরীক্ষার্থী পিছু পৃথক প্রশ্নপত্র তৈরি করছে পর্ষদ। সেই প্রশ্নপত্রে উত্তর করার পর পরীক্ষার্থীরাই তা সিল করে জমা দিয়ে দেবেন। অর্থাৎ পরীক্ষার্থী ছাড়া ঐ প্রশ্নপত্র দেখার বা রাখার সুযোগ অন্য কারো হাতেই থাকছে না। এক্ষেত্রে প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় থাকবে বলেই পরিকল্পনা করছে পরিষদ।

প্রসঙ্গত, রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত। আড়াই ঘণ্টার পরীক্ষাটি মোট ১৫০ নম্বরে হবে। বৃহস্পতিবার অনলাইন আবেদনের শেষদিন। তার আগেই বিজ্ঞপ্তি জারি করে এই যোগ্যতামান জানিয়ে দিল পর্ষদ। এই পরীক্ষার মাধ্যমে প্রাথমিকের ১১ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে বলে ঘোষণা করেছে পর্ষদ।

About Post Author