সময় কলকাতা ডেস্কঃ রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সেই মামলাই খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।

৭ জানুয়ারি নেতাইয়ে শহীদ স্মৃতি দিবসে শুভেন্দুকে নেতাই যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। এদিকে, হাইকোর্ট নির্দেশ দিয়েছিল বিরোধী দলনেতা রাজ্যের যে কোনও জায়গায় যেতে পারেন। তার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। নেতাইয়ে শুভেন্দুকে আটকানো নিয়ে রাজ্য পুলিশকে আদালতে ডেকে ভর্ৎসনা করেছিল। ফের অগস্টে অন্য একটি জায়গায় শুভেন্দুর মিছিল আটকানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তারপরেই বিরোধী দলনেতা ডিজির বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন। কিন্তু সেই মামলা খারিজ করে দিল আদালত।

অন্যদিকে,কালিপুজোর সময় আসানসোল ও পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের অনুষ্ঠানে গিয়ে উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় নন্দকুমার থানায় একটি মামলা দায়ের করেন আইনজীবী আবু সোহেল। এই ঘটনায় শুভেন্দু অধিকারী কটাক্ষের সুর চড়িয়ে বলেন,এই রকম মামলা বাংলার দিদি আমার বিরুদ্ধে ২১-২২ টা করেছে। যত পারে করুক।তাতে আমার কিচ্ছু হবে না’


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
তৃণমূল ও সিপিএম প্রসঙ্গে দলীয় কর্মীদের মুখ্যমন্ত্রীর শপথবাক্য ও মন্ত্রগুপ্তি