Home » কিভাবে বানাবেন ওল চিংড়ি, দেখে নিন

কিভাবে বানাবেন ওল চিংড়ি, দেখে নিন

সময় কলকাতা ডেস্ক: ওল চিংড়ি ভালোবাসেন! কিভাবে বানাবেন বুঝতে পারছেন না, দেখে নিন সহজ রেসিপি

উপকরণ

৩০০ গ্রাম ওল,

চিংড়ি মাছ,

আলু,

পরিমাণমতো সর্ষে তেল,

স্বাদমতো নুন,

হলুদ,

তেজপাতা,

গোটা জিরে,

কাশ্মিরী লঙ্কা গুঁড়ো,

ধনে গুঁড়ো,

জিরে গুঁড়ো,

কাঁচা লঙ্কা।

পদ্ধতি

ওল ভাল করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিন। নুন জলে সেদ্ধ করে নিন। চিংড়িগুলো ভাল করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে নিন। আলু টুকরো করে কেটে নেবেন। কড়াইতে সর্ষে তেল গরম করে চিংড়ি মাছগুলো ভেজে নিন। ওই কড়াইতেই আরও একটু তেল দিয়ে তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে আলু ভেজে নিন।

তারপর ওলের টুকরো ও নুন দিয়ে ভেজে নিন ভাল করে। একটা বাটিতে হলুদ , কাশ্মিরী লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্টটা তরকারিতে দিয়ে কষিয়ে নিন ভাল করে। অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষাতে থাকুন। এবার চিংড়ি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন।

ভালো করে কষা হয়ে গেলে পরিমাণমতো গরম জল দিয়ে তরকারি ফোটান। স্বাদ মতো নুন, চিনি ও কাঁচা লঙ্কা চেরাও দিন। কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিন ওল চিংড়ি।

About Post Author