সময় কলকাতা ডেস্ক: মঙ্গলবার এই বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যার সাক্ষী হতে চলেছেন ভারতবাসী। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু সহ কলকাতাবাসীও চাক্ষুষ করতে পারবেন এই চন্দ্রগ্রহণ।

চাঁদ, সূর্য এবং পৃথিবী যখন এক সরলরেখায় আসে, তখনই গ্রহণ ঘটে। মঙ্গলবার গ্রহণ শুরু হবে দুপুর ২:৩৯ মিনিটে। তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে হলে অপেক্ষা করতে হবে দুপুর ৩টে বেজে ৪৬ মিনিট পর্যন্ত। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অতি অল্প সময়ের জন্য স্থায়ী হয়। তবে তা শেষ হলেও আরও বেশ কিছুক্ষণ চলবে আংশিক গ্রহণ। ভারতের একাধিক শহরের বাসিন্দারা এই চন্দ্র গ্রহন দেখার সুযোগ পাবেন। কলকাতার বাসিন্দাদের গ্রহণ দেখার জন্য অপেক্ষা করতে হবে বিকেল ৪টে ৫২ মিনিট পর্যন্ত। পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে ৪টে ৫৫ মিনিটে। তারপরেও আংশিক গ্রহণ দেখা যাবে সন্ধ্যা ৭টা ২৬ মিনিট পর্যন্ত। তবে কলকাতার মতো পূর্ণগ্রাস গ্রহণ দেখার সুযোগ নেই দিল্লি, মুম্বই কিংবা বেঙ্গালুরুবাসীর। এই শহরগুলি থেকে আংশিক গ্রহণ দেখা যাবে।

দিল্লিতে গ্রহণ দেখা যাবে বিকেল ৫টা ২৮ মিনিট থেকে, যা সবচেয়ে ভাল দেখা যাবে ৫টা ৩১ মিনিট পর্যন্ত। মুম্বইতে চন্দ্রগ্রহণ দেখা যাবে সন্ধে ৬টা ০৪ মিনিটে। বেঙ্গালুরুর ক্ষেত্রে সময় হল বিকেল ৫টা ৪৯ মিনিট। নাগপুর থেকেও বিকেল ৫টা ৩৫ মিনিটে সবচেয়ে ভালো গ্রহণ দেখা যাবে।


More Stories
ভূত আছে, ভূত নেই! দিন-দুপুরে স্কুলে ভূতের ভয়
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির