Home » সার্বিক স্বস্তি করোনা গ্রাফে

সার্বিক স্বস্তি করোনা গ্রাফে

সময় কলকাতা ডেস্কঃ ধীরে ধীরে সুস্থ হচ্ছে পৃথিবী। দৈনিক সংক্রমনের সংখ্য ও মৃত্যুর সংখ্যা নিম্নমুখী। পাশাপাশি কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। সব মিলিয়ে পরিস্থিতি সার্বিক ভাবে স্বস্তিদায়ক। তবে দেশের মধ্যে মহারাষ্ট্রের পরিস্থিতিই একমাত্র উদ্বেগজনক।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২৫ জন। সোমবার তা ছিল ৯৩৭। দৈনিক সংক্রমণের হার নেমেছে অনেকটাই। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে কারো প্রাণহানি ঘটে নি। কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। এনিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা ৪, ৪৬,৬২,১৪১। সক্রিয় করোনা রোগীর সংখ্যা এই মুহূর্তে তা ১৪ হাজার ২১।

টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৯ কোটি ৬৯ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। পাশাপাশি মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

About Post Author