Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৮ নভেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩১২ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৮৮১ – সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের সম্পাদনায় বালক-বালিকাদের পাঠ্য সাপ্তাহিক ‘আর্যকাহিনী’ প্রকাশিত হয়।

১৮৯৫ – জার্মান পর্দাথবিদ ভিলহেল্ম কনরাড র‌ন্টগেন রঞ্জন রশ্মি (ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট এক ধরনের তাড়িত চৌম্বক বিকিরণ যার অপর নাম এক্স-রে) আবিষ্কার করেন।

১৯০২ – গহরজানের গান দিয়ে কলকাতায় এশিয়ার প্রথম রেকর্ডিং শুরু হয়।

১৯৯৮ – বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে ফারুক, রশিদ, ডালিমসহ ১৫ জনের প্রকাশ্যে ফায়ারিং স্কোয়ার্ডে মৃত্যুদন্ড ঘোষণা করা হয়।

২০১৬ – ভারতের উচ্চ মানের (৫০০ ও ১০০০ টাকা) ব্যাঙ্ক নোট বাতিল করা হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৬২ – সঙ্গীত জগতের কিংবদন্তি পুরুষ উস্তাদ আলাউদিন খাঁ আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯০০ -কাফি খাঁ নামে পরিচিত প্রফুল্লচন্দ্র লাহিড়ী, প্রখ্যাত বাঙালি ব্যঙ্গচিত্রশিল্পীর জন্মদিন আজ।

১৯০৯ – বিশিষ্ট কণ্ঠশিল্পী দিল্লি ঘরানার শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী আচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায় আজকের দিনে জন্মগ্রহণ করেন

১৯১৯ – পুরুষোত্তম লক্ষ্মণ দেশপাণ্ডে, একজন মারাঠি লেখক এবং কৌতুকবিদ এদিন জন্মান।

১৯২১ -সুবিনয় রায়, প্রখ্যাত বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পীর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৩৩ – লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী, ভারতীয় আলোকচিত্র শিল্পী আজকের দিনে প্রয়াত হন।

১৯৬০ – সুব্রত মুখার্জী, ভারতীয় বিমান বাহিনীর প্রথম ভারতীয় চীফ অভ দ্যা এয়ার স্টাফ -এর প্রয়াণ দিবস আজ।

১৯৭০ – নারায়ণ গঙ্গোপাধ্যায়, বাঙালি ঔপন্যাসিক কবি প্রাবন্ধিক ও ছোটগল্পকার এদিন প্রয়াত হন।

১৯৮৫ – প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রখ্যাত রবীন্দ্রজীবনীকার-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author