সময় কলকাতা ডেস্কঃ ভয়াবহ ভূমিকম্পে বুধবার ভোররাতে কেঁপে উঠল নেপাল। সূত্রের খবর, ২৪ ঘণ্টায় মোট তিনবার নেপালে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৬। আর এই ভূমিকম্পের জেরে মৃত্যু হয়েছে ৬ জনের। একাধিক বাড়ি ভেঙ্গে পড়েছে। জানা গিয়েছে, এই ভূমিকম্পের প্রভাব পড়েছে দিল্লিতেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের মণিপুরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল কেন্দ্রস্থল।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে।মঙ্গলবার রাত ৯টা নাগাদ প্রথম ভুমিকম্প অনুভূত হয়। সেসময় রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬। এরপর ফের রাত ৯.৫৮ মিনিটে দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৪। তৃতীয়বার রাত ২টো নাগাদ ফের ভূমিকম্প হয়। এইসময় রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৬।
উল্লেখ্য,এর আগে গত ১৯ অক্টোবর নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.১। সেসময় ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীর ছিল কম্পনের উৎসস্থল। কাঠমান্ডুর পূর্ব দিকে ৫৩ কিলোমিটার দূরে ছিল কম্পনের এপিসেন্টার।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত