সময় কলকাতা ডেস্ক: যে দেশ থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল মারণ ভাইরাস। বিশ্বের অন্যান্য দেশগুলি ক্রমশ সুস্থতার পথে এগিয়ে গেলেও সেই দেশেই এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে নির্মূল হয়নি এই ভাইরাস। বর্তমানে ফের মাথা চারা দিয়ে উঠেছে করোনা ভাইরাস। জারি করা হয়েছে লকডাউন।

জানা গিয়েছে, চিনের গুয়াংঝৌ প্রদেশে গত কয়েকদিন ধরেই করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে থাকায় ফের জারি করা হয়েছে লকডাউন। এই প্রদেশে প্রায় এক কোটি তিরিশ লক্ষ মানুষের বাস। গত ২৪ ঘণ্টায় আড়াই হাজারের উপর করোনা আক্রান্ত হয়েছেন এই অঞ্চলে। করোনা সংক্রমণ যাতে ফের হাতের বাইরে চলে না যায় সে কারণে গুয়াংঝৌ প্রদেশে ফের লকডাউন জারি করেছে শি জিনপিং সরকার।

পাশাপাশি একাধিক বিধিনিষেধ মেনে চলতে নির্দেশ দিয়েছে সেই দেশের সরকার। প্রায় পাঁচ লক্ষ বাসিন্দাকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বার হতে নিষেধ করা হয়েছে। গণপরিবহণ ব্যবস্থা ও স্কুল এবং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে গুয়াংঝৌ থেকে বেজিং-সহ অন্যান্য বড় শহরগামী বিমান পরিষেবা । এই লকডাউনের জেরে চিনের অর্থনীতি ফের ধাক্কা খাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?