Home » চেটেপুটে খান! কাতলা মাছের বাটি চচ্চড়ি

চেটেপুটে খান! কাতলা মাছের বাটি চচ্চড়ি

সময় কলকাতা ডেস্ক: রান্নাঘরে নিত্য নতুন রেসিপি থাকবে না তা কি কখনো হয়? কাতলা মাছের ঝোল, কাতলা মাছের কালিয়া, দই কাতলা কত কিছুই তো খেয়েছেন এবার চেখে দেখুন কাতলা মাছের বাটি চচ্চড়ি । একবার খেলে ভুলবেন না এই স্বাদ

উপকরণ

কাতলা মাছ
রসুন
আলু
পেঁয়াজ কুচি
টম্যাটো কুচি
ধনেপাতা কুচি
হলুদ
লঙ্কাগুঁড়ো
পোস্তবাটা
চেরা কাঁচা লঙ্কা
সর্ষের তেল
নুন পরিমাণ মতো

পদ্ধতি

মাছের টুকরোগুলি ভাল করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে রাখুন। এ বার কড়াইয়ে তেল গরম করে তাতে কাঁচা লঙ্কা, ধনেপাতা ও পোস্তবাটা ছাড়া সব উপকরণ দিয়ে বসিয়ে দিন। এবার নুন, হলুদ মাখানো মাছের টুকরোগুলি দিয়ে দিন। কাঁচা মাছে আপত্তি থাকলে ভেজে নিতে পারেন। মাছ ভাজা হয়ে এলে আধকাপ জল দিয়ে ঢাকা দিয়ে রাখুন। মাছ ও আলু দুই-ই সেদ্ধ হয়ে এলে কাঁচালঙ্কা, পোস্তবাটা, ধনেপাতা কুচি দিয়ে ফুটিয়ে নিন। ধনেপাতা কুচি আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে গরম ভাতে পরিবেশন করুন কাতলা মাছের বাটি চচ্চড়ি।

About Post Author