সময় কলকাতা ডেস্কঃ সবসময় মুরগির কষা বা চিলি চিকেন খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই অতিথিদের কিংবা পরিবারের ছোট্ট খুদে সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন হরিয়ালি মুর্গ। এতে পেট আর মন দুটোই খুশি। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
উপকরণ
মুরগির মাংস-৫০০ গ্রাম
পালং শাক-১ আঁটি (কুচনো)
রসুন-৬ কোয়া
পেঁয়াজ-২টো (কুচনো)
টম্যাটো- ২টো (কুচনো)
আদা-১ টেবিল চামচ
মাখন-২ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো-১/২ চা চামচ
ধনে গুঁড়ো-১ চা চামচ
হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ
সাদা তেল-৫ টেবিল চামচ
নুন-পরিমাণ মত
গরম মশলা – ১ চা চামচ
দুধ-৪ টেবিল চামচ

রন্ধন প্রণালী
প্রথমেই পালং শাক জলে সিদ্ধ করে ভাল করে বেটে নিন। কড়াইতে তেল গরম করে তাতে মুরগির মাংস মিনিট পাঁচেক হালকা বাদামি করে ভেজে নিন। এবার ওই তেলেই আদা, রসুন, পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এরপর টম্যাটো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ভাল করে কষিয়ে নিন। আঁচ কমিয়ে মুরগির মাংস ও দুধ দিয়ে পনেরো মিনিট সেদ্ধ হতে দিন। এবার মাংস সেদ্ধ হয়ে এলে পালং শাক বাটা ও গরম মশলা দিয়ে দিন। পালং শাক প্যানের গায়ে লেগে যেতে শুরু করলে আঁচ থেকে নামিয়ে নিয়ে অপর থেকে মাখন ছড়িয়ে দিন। ব্যস তৈরি হরিয়ালি মুর্গ। রুমালি রুটি কিংবা পরোটার সঙ্গে দারুণ জমবে চিকেনের এই পদ।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার