সময় কলকাতা ডেস্ক: ফের অনুব্রত মণ্ডলকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোল আদালত। শুক্রবার আসানসোল সিবিআই আদালতে পেশ করা হয় অনুব্রত মন্ডলকে। এদিন দুই পক্ষের আইনজীবীদের সওয়াল শেষে অনুব্রত মণ্ডলকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক। অর্থাৎ অনুব্রতকে ২৫ সে নভেম্বর পর্যন্ত আসানসোলের সংশোধনাগারেই কাটাতে হবে।
অন্যদিকে, ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। কলকাতা হাইকোর্টের দেওয়া রক্ষাকবচ তুলে নিল দেশের শীর্ষ আদালত । সুপ্রিম কোর্ট জানিয়েছে, ‘অন্য মামলায় ইতিমধ্যেই জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাই রক্ষাকবচের খুব একটা গুরুত্ব নেই।’

উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টের থেকে রক্ষাকবচ পেয়েছিলেন অনুব্রত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রতকে নিজেদের হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে সিবিআই। অন্যদিকে অনুব্রতর বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা মামলায় ভুল অভিযোগের দাবি করেছিলেন তাঁর আইনজীবী। কিন্তু এদিন সিবিআইয়ের আবেদনকেই মান্যতা দিল দেশের শীর্ষ আদালত।


More Stories
মহেশতলায় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু
অনুমতি ছাড়া তৃণমূলের মিছিল, গ্রেফতার কুণাল ঘোষ
পুলিশ- আন্দোলনকারী সংঘর্ষ, ছাত্র আন্দোলনের জেরে অবরুদ্ধ মধ্য-কলকাতা