সময় কলকাতা ডেস্ক: গরু পাচার মামলায় দিল্লির দপ্তরে হাজিরা দিলেন অনুব্রত ঘনিষ্ঠ শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের মালিক মলয় পিট। দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়ে ফিরে তিনি বলেন,’গরু পাচারের টাকা আমার কোন সংস্থায় লগ্নি হয়েছে কিনা, এটাই জানতে চান ইডি।’
প্রসঙ্গত, গরু পাচার মামলায় আগেও তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এই ব্যবসায়ী মলয় পিটকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এমনকি, বোলপুরে তাঁর একটি বেসরকারি পলিটেকনিক কলেজে গিয়েও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা৷ পরে তাঁকে দিল্লিতে ডেকে পাঠায় ইডি৷
উল্লেখ্য, অনুব্রত মণ্ডল ও মলয় পিটের একাউন্ট থেকে ৯ কোটি টাকা লেনদেন হয়েছে৷ এছাড়া, অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে বহুবার ফোনে কথোপকথন হয়েছে এই ব্যবসায়ীর।
এদিন দিল্লি থেকে বোলপুরে ফিরে মলয় পিট জানান, ‘গরু পাচারের অনৈতিক টাকা তার মেডিকেল কলেজ, পলিটেকনিক কলেজ সহ অন্যান্য সংস্থায় লগ্নি হয়েছে কিনা জানতে চান ইডির অফিসারেরা৷ সংস্থাগুলি সংক্রান্ত সমস্ত নথি চেয়ে পাঠিয়েছে ইডি৷’

উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য । পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই ইতিমধ্যেই সুকন্যা মণ্ডলকে জেরা করেছে ইডি। এরপর এই মামলায় ইডির নজরে রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজন। তাদেরকেও জেরা করতে তলব করতে পারে ইডি, এমনটাই সূত্রের খবর।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের