Home » পাঁচজন টিবি রোগীকে কেন দত্তক নিলেন মিমি

পাঁচজন টিবি রোগীকে কেন দত্তক নিলেন মিমি

সময় কলকাতা ডেস্কঃ এবার পাঁচজন টিবি রোগীকে দত্তক নিলেন অভিনেত্রী তথা যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। শুক্রবার এই কথা নিজেই জানালেন তৃণমূলের তারকা সাংসদ। ভাঙড়ের নলমুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির একটি বৈঠকে অংশ নিয়েছিলেন মিমিও।তিনি ভাঙড়ের জিরানগাছা ও নলমুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান।

চেয়ারম্যান হওয়ার পর এই প্রথম রোগী কল্যাণ সমিতির বৈঠকে অংশগ্রহণ করেন তিনি। রোগী এবং হাসপাতালের কর্মীদের যে যে বিষয়গুলি নিয়ে সমস্যা রয়েছে, সেই সব বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়। আর প্রথম বৈঠকেই টিবি রোগীদের দত্তক নেওয়ার এই মহতি সিদ্ধান্তের কথা জানালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি দ্রুত শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয় প্রোটিন যুক্ত খাবার ও যাবতীয় ব্যবস্থার খরচ তাঁরা সামলাবেন বলে জানান অভিনেত্রী সাংসদ। হাসপাতালের উন্নয়নে নানা পদক্ষেপও নেওয়া হবে বলে জানান অভিনেত্রী।

এদিনের, বৈঠকে মূলত রোগী এবং হাসপাতালের কর্মীদের যে বিষয়গুলি নিয়ে সমস্যা রয়েছে, সেই বিষয়ে আলোচনা হয়। বৈঠকের পর মিমি টিবি রোগীদের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান। এদিনের এই বৈঠকে সাংসদ বলেন,’খুব সামান্য কিছু টাকা লাগে। যাঁদের সামর্থ্য আছে, তাঁরাও যেন রোগীদের দত্তক নেন।‘

উল্লেখ্য, ভাঙড় ১ ব্লক এলাকায় বর্তমানে মোট ৭৩ জন টিবি রোগী আছেন। তাঁদের মধ্যে অনেকেই গরিব। সেই বিষয়ে জানতে পেরেই অভিনেত্রী তড়িঘড়ি তাঁদের পাশে থাকার সিদ্ধান্ত নেন।

About Post Author