সময় কলকাতা ডেস্ক: আলিপুর আদালতে হাজির করা হল পার্থ-সুবীরেশ-সহ নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সাত জনকে। তাদেরকে আলিপুর আদালতে পেশ করে সিবিআই। সোমবার মিডলম্যান প্রসন্ন রায়কেও আনা হয় আজ কোর্টে। ছয় জনকে প্রিজনভ্যানে আনা হলেও পার্থ চট্টোপাধ্যায়কে আনা হয় পুলিশের অন্য গাড়িতে।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হেফাজত থেকে পার্থকে হেফাজতে নিয়েছিল সিবিআই। এসএসসি গ্রুপ সি নিয়োগ মামলায় চার্জশিট পেশ করেছে সিবিআই। ওই চার্জশিটেই নাম রয়েছে এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা-সহ মোট ১৬ জনের। এর পাশাপাশি ওই চার্জশিটে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং এসপি সিনহাকে অন্যতম মাস্টারমাইন্ড হিসাবেও উল্লেখ করা হয়েছে।

গত ২৩ জুলাই নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্য়ায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। অর্পিতার ফ্ল্যাটে নগদ কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পরই গ্রেফতার করা হয় ওই দুজনকে। আপাতত জেলেই রয়েছেন অর্পিতা। সেই গ্রেফতারির ৫৮ দিনের মাথায় ব্যাঙ্কশাল আদালতে গুরুত্বপূর্ণ তথ্য সহ চার্জশিট পেশ করে ইডি।


More Stories
বাড়ি রং করাও ধ*র্ষণ! ঋতব্রতকে নিয়ে ধর্ষ*কের নতুন সংজ্ঞা মদনের
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত