সময় কলকাতা ডেস্কঃ মুক্তি পেল ‘কথামৃত’ ছবির নতুন গান ‘কিছু কথা বাকি’। গানের কথায় রয়েছে কৌশিক-অপরাজিতার এক পরিণত রসায়নের গল্প। তমোঘ্ন চট্টোপাধ্যায়ের কথা এবং রনজয় ভট্টাচার্যের সুর এবং কণ্ঠে শোনা যাচ্ছে এই গান। আর এই গান নেট দুনিয়ায় মুক্তি পেতেই দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে এই গান।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ইতিমধ্যেই বহু মানুষ দেখেও ফেলেছেন অপরাজিতা ও কৌশিকের রসায়নের ঝলক। আগামী ১৮ নভেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি।
সবসময় সব কথা মুখ ফুটে বলতে হয় না। অনেক ক্ষেত্রে না বলা কথা সহজেই বুঝে যায় ভালোবাসার মানুষেরা। কিন্তু সবসময় কি তা সম্ভব হয়? কিন্তু আপনার মনের মানুষ যদি বাকশক্তি হারান তাহলে? হ্যাঁ এরকমই এক বিষয় নিয়ে ছবি তৈরি করলেন পরিচালক জিৎ চক্রবর্তী। একটি সম্পর্কের ভিতর নিশ্চুপ কথোপকথন নিয়ে তৈরি হয়েছে এই ছবির গল্প। প্রায় ১৭ বছর পর নতুন ছবির প্রযোজনায় কামব্যাক করল জালাল প্রযোজনা সংস্থা।
সংবাদ মাধ্যমকে অপরাজিতা আঢ্য জানিয়েছেন, ‘খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র। তার উপর বিপরীতে কৌশিক দা। জানা গিয়েছে, গত ২৩ এপ্রিল থেকেই শুরু হয়েছিল ‘কথামৃত’ ছবির শুটিং। তবে এই ছবিতে অভিনবত্ব রয়েছে অন্যদিকে। কেননা ছবিতে জুটি বাঁধতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও অপরাজিতা আঢ্য। ছবির গল্প মূলত সনাতন ও সুলেখাকে কেন্দ্র করে। ছবিতে সনাতন হলেন কৌশিক আর সুলেখার চরিত্রে অপরাজিতা আঢ্য। এক মর্মান্তিক দুর্ঘটনায় বাকশক্তি হারায় সনাতন। সুখের দাম্পত্য জীবন নিমেষের মধ্যে ভেঙ্গেচুরে যায়। সনাতন কথা বলতে না পারলেও হাবভাবে সে সব কথা বুঝিয়ে দেন। প্রতিবেশীরা তাঁকে খুবই ভালবাসেন। যখন তিনি তাঁর হাবভাবের মধ্য দিয়ে কথা বোঝাতে না পারে তখন একটি পকেট ডায়েরির সাহায্য নেন তিনি। আর সেই অমূল্য ডায়েরির নামই হল ‘কথামৃত’।

যদিও প্রতিবেশীরা সনাতন এবং সুলেখার এই চরিত্রকে হিংসে না করে খুব ভালোবাসেন। তবে, এই সিনেমায় আরও এক জুটি আছে, যাদের কথা না বললেই নয়। তাঁরা হলেন বাবুন আর অনন্যা। তাঁদের মধ্যে কিন্তু অত সৎভাব নেই। ঝগড়া লেগেই থাকে নিজেদের মধ্যে। তাঁরা কেউই একে অপরের কথা শোনান না এবং পছন্দ করেন না বলাই ভালো। বাবুনের চরিত্রে অভিনয় করেছেন বিশ্বনাথ বসু। এই ছবিতে কৌশিক ও অপরাজিতা ছাড়াও দেখা যাবে বিশ্বনাথ বসু ও কাঞ্চন মল্লিককে।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র