সময় কলকাতা ডেস্কঃআজ ১৫ নভেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩১৯ তম দিন।আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৬২১ – উত্তর ভারতের কাংড়া দুর্গ মোগল সম্রাট জাহাঙ্গীরের দখলে আসে।
১৭৯৫ – লিয়েবে দিযেফের উদ্যোগে বাংলার প্রথম মঞ্চনাটক ‘ছদ্মবেশী’ মঞ্চস্থ হয়।
১৮৩০ – প্রথম ভারতীয় হিসেবে রাজা রামমোহন রায় ইংল্যান্ড যাত্রা করেন।
১৯১৩ – রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার লাভ করেন।
১৯২৪ – কলকাতা কর্পোরেশনের মুখপত্র মিউনিসিপ্যাল গেজেটের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৯২৬ – রেডিও এনবিসি’র সম্প্রচার শুরু হয় ২৪টি কেন্দ্র থেকে।
১৯৩২ – ওয়াল্ট ডিজনি আর্ট স্কুল প্রতিষ্ঠিত হয়।
১৯৯৭ – মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান একটেল (বর্তমানে রবি) ঢাকায় সেবাদান কার্যক্রম শুরু করে।
২০০০ – ভারতের ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্ম দিবস
১৮৭৫ – বিরসা মুন্ডা, ভারতের রাঁচি অঞ্চলের মুন্ডা আদিবাসী ও সমাজ সংস্কারক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯১ – খ্যাতনামা চিকিৎসক ও সাংবাদিক পশুপতি ভট্টাচার্য-র জন্মদিন আজ।
১৮৯৬ – রণদাপ্রসাদ সাহা, বাংলাদেশী সমাজসেবক এবং দানবীর ব্যক্তিত্ব এদিন জন্মান।
১৯৮৬ – সানিয়া মির্জা, ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড়-এর জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৫৬ – মধুসূদন গুপ্ত, প্রথম শবব্যবচ্ছেদকারী বাঙালি চিকিৎসক আজকের দিনে প্রয়াত হন।
১৯২৩ – সাংবাদিক-সম্পাদক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।
১৯৭০ – কালীপদ পাঠক, প্রখ্যাত বাঙালি টপ্পাগায়ক এদিন প্রয়াত হন।
১৯৮৭ – শ্যামল মিত্র, ভারতীয় বাঙালি গায়ক, সুরকার ও সঙ্গীত শিল্পী আজকের দিনে প্রয়াত হন।
২০০১ – শ্রীস্বপন কুমার, শ্রীভৃগু, ডাক্তার এস এন পাণ্ডে নামে পরিচিত গোয়েন্দা কাহিনীকার, জ্যোতিষী ও ডাক্তার সমরেন্দ্র নাথ পাণ্ডে এদিন প্রয়াত হন।
২০২০ – সৌমিত্র চট্টোপাধ্যায়, দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী কিংবদন্তী ভারতীয় বাঙালি চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা, আবৃত্তিকারের প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি