Home » কোন মুখে আদিবাসীদের কাছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী: সুকান্ত মজুমদার

কোন মুখে আদিবাসীদের কাছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী: সুকান্ত মজুমদার

সময় কলকাতা ডেস্কঃ দুদিনের ঝাড়গ্রাম সফরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ নভেম্বর আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে বিরসা মুন্ডার পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই জেলার অন্য প্রান্তে আদিবাসীদের এক অনুষ্ঠানে যোগ দেবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন,আজকে বিশ্ব জনজাতি গৌরব দিবস। এই দিনে আদিবাসীদের সঙ্গে কাটাবো সেটাই পরিকল্পনা ছিল। তবে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন তারপরে কোন মুখে আদিবাসীদের কাছে যাচ্ছেন তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। মুখ্যমন্ত্রীর ধৃষ্টতা দেখেও অবাক হচ্ছি। তবে দ্রৌপদী মুর্মুকে নিয়ে যেভাবে মন্তব্য করা হয়েছে আদিবাসী সমাজের কাছে তার জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে। তবে অন্য রাজ্য হলে কুরুচিকর বক্তব্য দেওয়া মন্ত্রীকে কান ধরে রাজ্য সভা থেকে বের করে দেওয়া হত। কিন্তু দুঃখের বিষয় ৭২ ঘণ্টা পার হয়ে গেল মুখ্যমন্ত্রীর ক্ষমা চাইতে? আদিবাসী সমাজের কাছে মনে হয় না সেই হারিয়ে যাওয়া সম্মান আর ফিরে পাবে মুখ্যমন্ত্রী।’

প্রসঙ্গত, চলতি বছর মে মাসেই মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন৷ সূত্রের খবর,এবার তিনি শুধুমাত্র আদিবাসী সম্প্রদায়ের নেতা বিরসা মুন্ডার জন্মদিনে যোগ দেওয়ার জন্যই ঝাড়গ্রামে গেছেন৷ যদিও তাঁর এই সফরকে শুধুমাত্র প্রশাসনিক যাত্রা বলে মানতে নারাজ রাজনৈতিক মহল। কেননা, সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর তারপরই রয়েছে ২০২৪ সালের লোকসভা ভোট৷ ফলে সেদিকে নজর রেখেই মুখ্যমন্ত্রীর এই সফর বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে তার প্রস্তুতিও জোরকদমে শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলি নিজেদের ভিটে মাটি শক্ত করতে নানান প্রস্তুতি নিচ্ছে। যদিও এই তালিকা থেকে বাদ যায়নি শাসক দল। তৃণমূল কংগ্রেসও দলীয় স্তরে একাধিক কর্মসূচি পালনে ব্যস্ত। আসন্ন এই পঞ্চায়েত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য আদিবাসী সম্প্রদায়ের ভোট। কেননা আদিবাসী সম্প্রদায়ের ভোট গেরুয়া শিবিরে চলে গেলে সমস্যায় পড়বে রাজ্যের শাসকদল৷

About Post Author