সময় কলকাতা ডেস্ক: মঙ্গলবার ঝাড়গ্রামের বেলপাহাড়িতে আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মজয়ন্তী অনুষ্ঠানে এসেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে বিভিন্ন বিষয়ে আক্রমণ করেন। কিন্তু অখিল গিরিকে নিয়ে একটি কথাও খরচ করলেন না।

১০০ দিনের কাজের প্রাপ্য বকেয়া নিয়ে রাজ্য-কেন্দ্র চাপানউতোর চলছেই। কেন্দ্রে টাকা না দেওয়ায় কাজ বন্ধ হওয়ার উপক্রম। বারবার রাজ্য সরকারের তরফে আবেদন জানানো সত্ত্বেও অর্থ অমিল। এবার সেই টাকা আদায়ে আরও বড় আন্দোলনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আহ্বান, “টাকা না দিলে আপনারা সকলে মিলে রাস্তায় নামুন। স্লোগান তুলুন, ১০০ দিনের টাকা ফেরাও, নইলে গদি ছাড়ো।”
এদিন মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম থেকে তোপ দাগলেন জিএসটি নিয়েও। তাঁর সাফ বক্তব্য, ”আমাদের থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে। আর আমাদের কোনও টাকা দিচ্ছে না।

সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে জন সংযোগ বাড়াতে এদিন তিনি আদিবাসী মহিলা ও শিশুদের সঙ্গে মিলিত হন তাদের সঙ্গে কথাও বলেন। এমনকি অন্যান্য আদিবাসী শিল্পীদের সঙ্গে অনুষ্ঠান মঞ্চে ধামসা মাদলও বাজান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


More Stories
মহেশতলায় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু
অনুমতি ছাড়া তৃণমূলের মিছিল, গ্রেফতার কুণাল ঘোষ
পুলিশ- আন্দোলনকারী সংঘর্ষ, ছাত্র আন্দোলনের জেরে অবরুদ্ধ মধ্য-কলকাতা