সময় কলকাতা ডেস্ক: পরোটার সঙ্গে দারুন জমবে নিরামিষ ফুলকপির কাশ্মীরি দম। দেখে নিন রেসিপি
উপকরণ
ফুলকপি
সাদা তেল
কাঁচালঙ্কা
হলুদ
কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো
কাজুবাদাম
চার মগজ
মৌরি
টক দই
সামান্য চিনি
কসুরি মেথি
টমেটো
আদা
গুঁড়ো দুধ
পদ্ধতি
সাদা তেলে ফুলকপির টুকরোগুলি দিয়ে তাতে এক চিমটে নুন ও হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়ে নেড়ে নিন। মাঝারি আঁচে রেখে অল্প বাদামি আভা এলেই ফুলকপিগুলি তুলে নিন।
এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে মৌরি দিন। এরপর দিন কাজুবাদাম ও চারমগজের পেস্ট। ব্লেন্ডারে ১টি মাঝারি সাইজের টমেটো কুচি, হাফ ইঞ্চি আদা, ২-৩টি কাঁচালঙ্কা ও অল্প পরিমাণে জল দিয়ে ফের একবার ব্লেন্ড করে দিয়ে দিন। তাতে স্বাদমত নুন, হলুদ, কাশ্মীরি শুকনো লংকার গুঁড়ো দিয়ে দিন। মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর দিতে হবে ২ চা চামচ ফেটানো টক দই। সামান্য চিনি মিশিয়ে নিন। এরপর ভেজে রাখা ফুলকপি গুলি মশলার মিশ্রণের মধ্যে দিয়ে প্রয়োজনমত জল দিতে হবে। বেশি জল নয়। গরম জলও দিতে পারেন। এবার ২-৩টি কাঁচালঙ্কা চিরে দিন। এবার কড়াইয়ে দিন ২ চা চামচ গুঁড়ো দুধ। এরপর কসুরি মেথি গুঁড়ো করে ছড়িয়ে দিয়ে আরও একবার নেড়ে মিশিয়ে নিন। থকথকে কাইয়ের মত ঘন হয়ে এলে নামিয়ে রাখুন। পরোটার সঙ্গে পরিবেশন করুন নিরামিষ ফুলকপির কাশ্মীরি দম।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার