সময় কলকাতা ডেস্কঃ আজ ১৭ নভেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩২১ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৫২৫ – সিন্ধু প্রদেশের মধ্য দিয়ে মোগল সম্রাট বাবর ভারতে তার পঞ্চম অভিযান পরিচালনা করে ভারত বিজয় করেন।
১৮৫৭ – স্যার কলিন ক্যাম্পবেল সিপাহি বিদ্রোহীদের কাছ থেকে লক্ষ্মৌ উদ্ধার করেন।
১৯৭০ – বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
১৯৯৯ – ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৭০ – মাতঙ্গিনী হাজরা ভারতীয় বিপ্লবী, স্বাধীনতা আন্দোলনের শহীদ,আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৬ – তারাপদ রায়, বাঙালি লেখক,কবি ও প্রাবন্ধিক-এর প্রয়াণ দিবস আজ।
১৯৪২ – মার্টিন স্কোরসেজি, মার্কিন চলচ্চিত্র পরিচালক এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯২৮ – লালা লাজপত রায়,পাঞ্জাব কেশরি নামে সুপরিচিত ভারতীয় স্বাধীনতা সংগ্রামী আজকের দিনে প্রয়াত হন।
১৯৩১ – হরপ্রসাদ শাস্ত্রী, বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ, সংরক্ষণবিদ ও বাংলা সাহিত্যেরইতিহাস রচয়িতার প্রয়াণ দিবস আজ।
১৯৭১ – দেবকী কুমার বসু, বাংলা চলচ্চিত্রের শীর্ষ পরিচালক, লেখক ও অভিনেতা এদিন প্রয়াত হন।
১৯৮৩ – অঞ্জলি মুখোপাধ্যায়, বিশিষ্ট নজরুলগীতি গায়িকা ও চিকিৎসক আজকের দিনে প্রয়াত হন।
১৯৮৮ – ভারতীয় বাঙালি কবি ও লেখিকা জ্যোতির্ময়ী দেবীর প্রয়াণ দিবস আজ।
২০২০ – বিশিষ্ট বাঙালি কবি ও চিন্তাশীল প্রাবন্ধিক অলোকরঞ্জন দাশগুপ্ত এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি