সময় কলকাতা ডেস্কঃ ১৮ নভেম্বর সিলভার স্ক্রিনে মুক্তি পাচ্ছে অজয় দেবগন, তব্বু অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘দৃশ্যম টু’। ছবির মুক্তির দিন যতই এগিয়ে আসছে, ততই যেন এই ছবিকে ঘিরে রহস্য আরও বাড়ছে। ইতিমধ্যেই এই ছবির একাধিক পোস্টার এবং একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। পাশপাশি ছবির তারকাদের ফার্স্ট লুকও সামনে এসেছে। সম্প্রতি নেট দুনিয়ায় ব্যাপক নজর কেড়েছেন দৃশ্যম-এর নায়িকা শ্রীয়া সরেন। অভিনেত্রীর লেটেস্ট ফটোশ্যুটে ঘুম উড়েছে নেটিজেনদের। কালো পোশাকে একেবারে লাস্যময়ী শ্রিয়া। কমেন্ট বক্স একদিকে যেমন অভিনেত্রীর লুকের তারিফ করেছেন নেটিজেনরা তেমনই একাংশ আবার তাঁর বোল্ড ফটেশ্যুটের জন্য কটাক্ষও করেছেন।

কিছুদিন আগেই অভিনেতা অজয় দেবগন ‘দৃশ্যম টু’-এর টিজার শেয়ার করে লিখেছিলেন, ‘২ আর ৩ অক্টোবর কী হয়েছিল মনে আছে তো? বিজয় সালগাওকর ফিরছে তার পরিবারকে নিয়ে।এর আগে ২০১৫ সালে মুক্তি পায় ‘দৃশ্যম’। সে সময় দর্শকদের বেশ নজর কেড়েছিল এই ছবির প্রথম ভাগ। ‘দৃশ্যম ২’ ছবিতে দেখা যাবে অজয় দেবগণ, অক্ষয় খান্না, তব্বু, শ্রিয়া শরন, রজত কপূর ও ইশিতা দত্তকে। এই ছবিতে অজয় দেবগণকে ফের বিজয় সালগাওকরের চরিত্রে দেখা যাবে।

‘দৃশ্যম’ ছবিটি দর্শকদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় হয়। তাই এবার ‘দৃশ্যম টু’ –এর সিক্যুয়েলকে ঘিরেও দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় অজয় দেবগনের টিজার শেয়ার করার পরই নেটিজেনরা নানা কমেন্টে ভরিয়ে দেন। কমেন্টে তাদের উচ্ছ্বাস চোখে পড়ে। জানা যাচ্ছে, আগামী ২ অক্টোবর থেকে শুরু হবে এই ছবির প্রচার।


More Stories
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
ধুরন্ধর অভিনেতা নাদিম খান প্রলোভন দেখিয়ে সহবাসে অভিযুক্ত