Home » স্লো টুইটার, দাবি খোদ মালিকের

স্লো টুইটার, দাবি খোদ মালিকের

সময় কলকাতা ডেস্ক: বেশ কিছু দেশে ধীর গতিতে চলছে টুইটার, এমনটাই দাবি টুইটারের নতুন মালিক এলন মাস্কের।আর সেই কারণেই টুইটার ব্যবহারকারীদের ক্ষমা চেয়ে দ্রুত সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন এলন মাস্ক। কিন্তু টুইটারের কর্মী গত ছাঁটাই এর পর এই নির্দেশ পালন করবে কে, এমন প্রশ্ন উঠতে শুরু করেছে।

সূত্রের খবর,ভারত অফিসের ৯০ ভাগ কর্মীকে ছাঁটাই করেছে টুইটার। ভারতে এর আগে টুইটারের প্রায় ২৫০ জন কর্মী ছিলেন। এখন সেই সংখ্যাটা নেমে ১০-এ দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে প্রায় ৩,৭০০ কর্মীকে বরখাস্ত করেছে টুইটার। তিনি জানিয়েছেন,এ বার থেকে অফিসে এসেই কাজ করতে হবে প্রত্যেককে। শুধু তা-ই নয়, সপ্তাহে প্রায় ৮০ ঘণ্টা কাজ করতে হবে প্রত্যেক কর্মীকে। সংস্থার আর্থিক সঙ্কট কাটাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলে জানান।

উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান এলন মাস্ক। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। তারপরেই শুরু হয় আইনি লড়াই। এলন মাস্কের বিরুদ্ধে একটি মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতেও যান মাস্ক। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে। এরপরই আগের দামেই টুইটার কিনে নেন এলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি।

About Post Author