সময় কলকাতা ডেস্কঃ আজ ১৯ নভেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩২৩ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৯৪২ – সোভিয়েত ইউনিয়ন স্তালিনগ্রাদে জার্মান বাহিনীর ওপর পাল্টা আক্রমণ শুরু করে।
১৯৮২ – দিল্লিতে নবম এশিয়ান গেমস শুরু।
১৯৯০ – ওয়ারশ’ ও ন্যাটো জোটের সদস্যভুক্ত দেশগুলোর নেতারা প্যারিসে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পূর্ব ও প্রাচ্যের দুই ব্লকের মধ্যকার শীতল যুদ্ধের অবসান ঘটান।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮২৮ – লক্ষ্মী বাঈ, ঝাঁসির রাণী ও ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের পথিকৃৎ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৩৮ – ব্রাহ্ম সমাজের নেতা ও সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেন -এর জন্মদিন আজ।
১৮৫২ – ভারতের বিশিষ্ট আইনজীবী ও রাষ্ট্রায়ত্ত্ব কানাড়া ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা আম্মেম্বল সুব্বা রাও পাই এদিন জন্মান।
১৮৭৭ -বাঙালি কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ।
১৮৭৭- ভারতের স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা নিরালম্ব স্বামী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১৩ -অসিতবরণ মুখোপাধ্যায়, বাঙালি অভিনেতা এবং গায়ক এদিন জন্মান।
১৯১৪ – একনাথ রানাডে , ভারতের সমাজ সংস্কারক এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক সংগঠক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১৭ – ইন্দিরা গান্ধী, ভারতীয় রাজনীতিবিদ ও ভারতের প্রথম মহিলা ও তৃতীয় প্রধানমন্ত্রীর জন্মদিন আজ।
১৯১৮ – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, ভারতের একজন প্রখ্যাত মার্কসবাদী দার্শনিক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২৫ – প্রখ্যাত বাঙালি গীতিকার সুরকার সলিল চৌধুরীর জন্মদিন আজ।
১৯৫০ – রেহানা সুলতান, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৫১ – ভারতের প্রখ্যাত অভিনেত্রী জিনাত আমান এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৩১- তিতুমীর, প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী, ব্রিটিশ বিরোধী বিপ্লবী আজকের দিনে মৃত্যুবরণ করেন।
১৯৮৮ – জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারের রূপকার ও চিত্রশিল্পী হামিদুর রহমানের প্রয়াণ দিবস আজ।
২০০৭ – সঞ্জীব চৌধুরী, সাংবাদিক, সঙ্গীত শিল্পী, প্রথা বিরোধী মানুষ, দলছুট ব্র্যান্ডের গায়ক এদিন প্রয়াত হন।
২০১৩ – ফ্রেডরিক স্যাঙ্গার, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ প্রাণরসায়নী ও অধ্যাপক আজকের দিনে প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি