Home » সাঁতরাগাছির পর বন্ধ কোন সেতু? টানা ৮ দিন থাকছে নিষেধাজ্ঞা 

সাঁতরাগাছির পর বন্ধ কোন সেতু? টানা ৮ দিন থাকছে নিষেধাজ্ঞা 

সময় কলকাতা ডেস্ক: আজ থেকে টানা ৮ দিন বন্ধ থাকছে হলদিয়া ফারাক্কা বাদশাহী সড়কের সুন্দরপুর বিপ্লবী ননী সেতু।

উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ রক্ষাকারী হলদিয়া ফারাক্কা বাদশাহী সড়কের উপর অবস্থিত সুন্দরপুর বিপ্লবী ননী সেতু সংস্কারের জন্য বন্ধ রাখা হচ্ছে। সংস্কারের জন্য এই সেতু বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে মুর্শিদাবাদ হাইওয়ে ডিভিশনের দুই নম্বর সড়ক বিভাগ কর্তৃপক্ষ। আগামী ১৯ তারিখ থেকে এই অতি গুরুত্বপূর্ণ সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। এমনকি হাঁটাচলাও বন্ধ। আর এর ফলেই চিন্তিত বিভিন্ন বাস মালিক সংগঠন। পূর্ত দফতরের মুর্শিদাবাদ জেলার হাইওয়ে ডিভিশন ২ এবং অন্যান্য দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই আলোচনা শেষ করে বিষয়টি নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি ও প্রকাশ করা হয়েছে।

মুর্শিদাবাদ হাইওয়ে দুই নম্বর সড়ক অন্তর্ভুক্তি বিভাগের আধিকারিক অতনু সেন জানিয়েছেন, “ বহুদিন ধরেই সেতুটির সংস্কার খুবই প্রয়োজন। সেই কারণেই সেতুর উপর দিয়ে কিছুদিন যান চলাচল বন্ধ রেখে সংস্কারের কাজ শুরু করা হচ্ছে। ইতিমধ্যেই সকলের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং বিজ্ঞপ্তি ও প্রকাশ করা হয়েছে। এই সেতুর চারটি স্ল্যাব ভেঙে গিয়েছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। যার ফলে ওই স্ল্যবগুলি প্রতি দ্রুত পরিবর্তন করা প্রয়োজন। আগামী ১৯ তারিখ থেকে ২৬ই নভেম্বর পর্যন্ত ওই সেতুর উপর দিয়ে কোনরকম কোন যানবাহন চলাচল করবে না। পাশাপাশি পথচারীদেরও হাঁটাচলায় বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, ‘সেতুর অন্যান্য অংশের ও জরুরী মেরামতের জন্য ডিসেম্বর মাসের ১১ তারিখ পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে। ওই সময় ছোট গাড়ি চলবে। সব মিলিয়ে ওই সেতুটি বন্ধ রাখা হতে পারে ২৩ দিনের মতো। পরিবর্তে বিকল্প রাস্তা করা হয়েছে কুলি চৌরাস্তা মোড় থেকে কান্দি শহর বাইপাস করে ভরতপুর সালার হয়ে পাচুন্দি মোর। এই রুটি বর্ধমান বীরভূম কলকাতার গাড়ি গুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। সকলের সহযোগিতা চাইছি।’

মুর্শিদাবাদ জেলার তো বটেই হলদিয়া ফারাক্কা বাদশাহী সড়কের মূল যোগাযোগ রক্ষাকারী সেতু ময়ুরাক্ষী নদীর উপর অবস্থিত “বিপ্লবী ননী সেতু”। বাম সরকারের আমলে তৈরি এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় ৩০ বছর আগে সেতু তৈরি হলেও পরবর্তী সময়ে সংস্কার হয়নি। বর্তমানে এই সেতুর উপর দিয়ে প্রত্যেকদিন প্রায় দুই হাজারের উপর বাস লড়ি চলাচল করে। মুর্শিদাবাদ মালদা নদীয়া মূলত এই তিন জেলার মানুষ খুব সহজেই হলদিয়া ফারাক্কা বাদশাহী রোড ধরে এই সেতু পার করে বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া যাতায়াত করতে পারে।

 

 

 

 

About Post Author