সময় কলকাতা ডেস্ক: চিংড়িমাছ বাঙালির অত্যন্ত প্রিয়। সেজন্য আজ ক্রিস্পি, ইয়াম্মি চিংড়ি মাছের বড়া। ঝটপট বানিয়ে নেওয়া যায় এই বড়া। শীতের দিনে গরম ভাতে পরিবেশন করুন চিংড়ি মাছের বড়া।
উপকরণ
• ২৫০গ্রাম চিংড়ি মাছ
• ১/২ কাপ চাল গুঁড়ো
• ১/২ কাপ বেসন
• ১ টা বড় পেঁয়াজকুঁচি
• ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
• ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
• স্বাদমতো নুন
• প্রয়োজনমতো সাদা তেল
• ১/২ কাপ ধনেপাতা কুঁচি
• ১/২ চা চামচ আদা বাটা
• ১/২ চা চামচ রসুনবাটা
পদ্ধতি
চিংড়ি মাছ ভালো করে ছাড়িয়ে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে।
তারপর চিংড়ি মাছ পেস্ট করে নিতে হবে। সব উপকরণ দিয়ে একসাথে মাখিয়ে নিতে হবে। বড়ার আকার বানিয়ে, সাদা তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার