Home » শিয়ালদহ স্টেশনের পার্কিং লটে পুলিশের গাড়িতে আগুন 

শিয়ালদহ স্টেশনের পার্কিং লটে পুলিশের গাড়িতে আগুন 

সময় কলকাতা ডেস্কঃ শনিবার সকাল না হতেই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল শিয়ালদহ স্টেশন চত্বরে। শিয়ালদহ স্টেশনের ঠিক বাইরে পার্কিং লটে দাউদাউ জ্বলে উঠল আগুন। আগুনে পুড়ে ছাই পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরও ২টি বাইক।

তবে দমকল কর্মীদের তৎপরতায় আগুন আপাতত নিয়ন্ত্রণে বলেই সূত্রের খবর। অগ্নিকাণ্ডের জন্য যাত্রী কিংবা পথচলতি মানুষজনের ক্ষতি হয়নি বলে দাবি রেল কর্তৃপক্ষের। প্রাথমিক অনুমান, গাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত হবে বলে আশ্বাস রেলের ।

সূত্রের মারফত জানা গিয়েছে, কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি গাড়ি দাঁড়িয়েছিল শিয়ালদহ স্টেশনের ১ নং গেটের বাইরে। গাড়িতে শর্ট সার্কিটের জেরে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। গোটা গাড়িই পুড়ে ছাই হয়ে গিয়েছে। পাশাপাশি দুটি বাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে ওই আগুনে।

About Post Author