Home » গরম ভাতে দারুণ জমবে মৌ শিম এর ভর্তা

গরম ভাতে দারুণ জমবে মৌ শিম এর ভর্তা

সময় কলকাতা ডেস্ক: শীতকালীন এই সবজি খেতে কমবেশি সবাই পছন্দ করে। এই শিমের স্বাদও বেশ ভালো। মৌ শিম এর ভর্তাও কিন্তু কম কম মজাদার নয়। জেনে নিন এর সহজ রেসিপি,

উপকরণ

১. মৌ শিম

২. রসুন কুচি

. পেঁয়াজ কুচি

৪. কাঁচা মরিচ

৫. লবণ স্বাদমতো

৬. সরিষার তেল পরিমাণমতো ও

৭. ধনেপাতা কুচি

পদ্ধতি

প্রথমে শিমগুলো বড় বড় টুকরো করে কেটে সেদ্ধ করে নিতে হবে। এরপর অল্প তেলে শিম, পেঁয়াজ, রসুন ও কাঁচা মরিচ আলাদা করে হালকা ভেজে নিন। এবার সব উপকরণ একসঙ্গে শিলে বেটে নিতে হবে। বাটা হয়ে গেলে এর সঙ্গে লবণ, ধনেপাতা কুচি, তেল দিয়ে মেখে নিতে হবে। ব্যাস, এবার গরম ভাতে পরিবেশন করুন মৌ শিমের ভর্তা।

About Post Author